Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • গাড়ির ছাদে তুলে দিয়ে বাঁধা হল হাত, দেড় কিলোমিটার যাওয়ার পর গাড়ি চাপা দিয়ে খুন যুবককে!

গাড়ির ছাদে তুলে দিয়ে বাঁধা হল হাত, দেড় কিলোমিটার যাওয়ার পর গাড়ি চাপা দিয়ে খুন যুবককে!

Online Desk অক্টোবর 22, 2026
police.jpg

ওঙ্কার ডেস্ক: পুরনো শত্রুতার কারণে নৃশংস ভাবে খুন যুবককে। উত্তরপ্রদেশের কানপুরে দশেরার রাতে ওই যুবককে গাড়ির ছাদে তুলে প্রায় দেড় কিলোমিটার নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। এর পর গাড়ির দু’টি জানলার মাঝখানে তাঁর হাত বেঁধে রাখা হয়েছিল। পরে তাঁকে রাস্তায় ফেলে গাড়ি চাপা দিয়ে খুন করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম বিরু সিং। ৩৭ বছর বয়স তাঁর। পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। ২০ অক্টোবর রাত সাড়ে ১০টা নাগাদ এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। মৃত বিরু কানপুরের আরা এলাকার বাসিন্দা। তিনি একটি খাদ্যপণ্য সংস্থায় সেলসম্যান হিসেবে কাজ করতেন। তাঁর দুই মেয়ে এবং এক ছেলে রয়েছে। পরিবারের দাবি, রাজবীর ও মেওলালের সঙ্গে বিরুর আগে কথা কাটাকাটি হয়েছিল। দশেরার রাতে মেলা থেকে বাড়ি ফেরার সময় তাঁকে আটকানো হয়। অভিযোগ, মেওলাল, রাজবীর এবং আরও তিন জন মিলে তাঁর উপর হামলা চালায়। বিরু পালানোর চেষ্টা করলে অভিযুক্তরা তাঁকে গাড়ি দিয়ে ধাক্কা মারে বলে অভিযোগ। এরপর তাঁকে গাড়ির ছাদে তুলে দেওয়া হয়। গাড়ির দু’টি জানলার মাঝখানে তাঁর হাত বেঁধে রাখা হয়। সেই অবস্থাতেই তাঁকে নিয়ে প্রায় দেড় কিলোমিটার গাড়ি চালানো হয়। অভিযোগ, এরপর বিরুকে রাস্তায় ফেলে দেওয়া হয়। পরে তাঁর উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা দেবেন্দ্র সিং চৌহান তাঁর পরিবারকে খবর দেন। এরপর গুরুতর আহত অবস্থায় বিরুকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে পরে হ্যালেট হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বিরুর স্ত্রী রীনা সিংএর অভিযোগ, বিরুর পরিচিতরাই তাঁকে খুন করেছে। ঘটনার প্রকৃত সত্য সামনে আনতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তিনি। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপেরও আর্জি জানিয়েছেন রীনা।

Continue Reading

Previous: মালদায় বিজেপি কর্মীকে এলোপাথাড়ি কোপ, মৃত্যু নিশ্চিত করতে পর পর গুলি! তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ
Next: নবমীর রাতে ট্রাফিক আইন ভাঙার হিড়িক, শহর জুড়ে ৭৮২ মামলা

সম্পর্কিত গল্প

New-Project-34.webp

পুজো মিটতেই শীতের আমেজ, তবে টিকবে না বেশিদিন, বৃষ্টির ভ্রুকুটি রাজ্যজুড়ে

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Global-Youth-Protest_-India-Meets-France.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-34.webp

পুজো মিটতেই শীতের আমেজ, তবে টিকবে না বেশিদিন, বৃষ্টির ভ্রুকুটি রাজ্যজুড়ে

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.