Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘ভোটের জন্য প্রধানমন্ত্রী নাচতেও পারেন’ রাহুলের মন্তব্যের পর কমিশনের দ্বারস্থ বিজেপি

‘ভোটের জন্য প্রধানমন্ত্রী নাচতেও পারেন’ রাহুলের মন্তব্যের পর কমিশনের দ্বারস্থ বিজেপি

Online Desk অক্টোবর 30, 2025
rahul-delhi.jpg

ওঙ্কার ডেস্ক: বিহারের দ্বারভাঙায় নির্বাচনী জনসভা থেকে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভোটের জন্য মোদী মঞ্চে নাচতেও পারেন বলে মন্তব্য করেছিলেন লোকসভার বিরোধী দলনেতা। এই মন্তব্যের প্রতিবাদে আগেই সরব হয়েছিল বিজেপি। এ বার রাহুলের মন্তব্যকে প্রধানমন্ত্রীর প্রতি অপমান বলে অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল পদ্ম শিবির।

বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জানিয়ে বিজেপি দাবি করেছে, রাহুলের মন্তব্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতি অপমানজনক এবং ‘শালীনতার সমস্ত সীমা লঙ্ঘন করেছে।’ বিজেপির তরফে লেখা হয়েছে, ‘এই মন্তব্য কেবল প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতি গভীর অপমানজনক নয়, বরং এটি শালীনতা এবং গণতান্ত্রিক আলোচনার সমস্ত সীমা লঙ্ঘন করেছে। এই ধরনের মন্তব্য ব্যক্তিগত, উপহাসমূলক এবং ভারতীয় গণতন্ত্রের সর্বোচ্চ সাংবিধানিক পদের মর্যাদাকে অপমানের উদ্দেশে।’

বুধবার বিহারে জনসভায় রাহুল গান্ধী বলেছিলেন, ‘তিনি কেবল আপনার ভোট চান। যদি আপনি নরেন্দ্র মোদীকে নাচতে বলেন, তাহলে তিনি নাচবেন… তাঁরা আপনার ভোট চুরি করতে ব্যস্ত। কারণ তাঁরা এই নির্বাচনী রোগটি শেষ করতে চায়। আমি আপনাকে বলছি, তারা মহারাষ্ট্রে নির্বাচন চুরি করেছে, তারা হরিয়ানায় নির্বাচন চুরি করেছে, এবং তারা বিহারেও তাদের যথাসাধ্য চেষ্টা করবে।’ অন্য দিকে রাহুলের এই মন্তব্যের পর বৃহস্পতিবার মুজাফফরপুরে দাঁড়িয়ে আরজেডি ও কংগ্রেসকে একযোগে আক্রমণ করেন প্রধানমন্ত্রী মোদীও।

Post Views: 79

Continue Reading

Previous: রাষ্ট্রীয় একতা দিবস
Next: দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, রবিবার থেকে মিলবে স্বস্তি

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.