Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ইন্দোর রাহুল গান্ধী, সাক্ষাৎ করবেন বিষাক্ত জলের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে

ইন্দোর রাহুল গান্ধী, সাক্ষাৎ করবেন বিষাক্ত জলের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে

Online Desk জানুয়ারি 17, 2026
IMG-20260117-WA0000.jpg

ওঙ্কার ডেস্ক: মধ্যপ্রদেশে বিষাক্ত জল পান করে মৃত্যু হওয়া পরিবারগুলির সঙ্গে দেখা করবেন কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শনিবার তিনি মধ্যপ্রদেশের ভাগীরথপুরা এলাকার বাসিন্দাদের সঙ্গে দেখা করবেন। প্রসঙ্গত, এই অঞ্চলে গত কয়েক সপ্তাহে বিষাক্ত জল পান করে ২৪ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মধ্যপ্রদেশ প্রদেশ কংগ্রেস কমিটি (এমপিসিসি) একটি বিবৃতিতে এই খবর জানিয়েছে।

রাহুল গান্ধীর সফরের সময় মধ্যপ্রদেশ কংগ্রেস প্রশাসনের গাফিলতি তুলে ধরতে ইন্দোরে একটি বিশাল বিক্ষোভ সমাবেশের আয়োজন করবে এদিন। প্রদেশ কংগ্রেস সভাপতি জিতু পাটোয়ারী এবং রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা উমাং সিংহার-সহ হাত শিবিরের রাজ্যের সমস্ত বর্ষীয়ান নেতা এই বিক্ষোভে অংশ নেবেন।

মধ্যপ্রদেশের মিডিয়া সেল বুধবার সংবাদ সংস্থা আইএএনএস-কে জানিয়েছে, ‘১৭ জানুয়ারি মধ্যপ্রদেশ জুড়ে বিক্ষোভের আয়োজন করা হবে। কংগ্রেস কর্মীরা মহাত্মা গান্ধীর মূর্তির সামনে ধরনা দেবেন।’ রাহুল গান্ধীর ইন্দোর সফর বিজেপি-শাসিত মধ্যপ্রদেশের রাজনীতিতে উত্তাপ ছড়াবে বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মোহন যাদব-সহ রাজ্য বিজেপি নেতৃত্ব কংগ্রেসের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলে আক্রমণ শুরু করায় তার আভাস আগেই পাওয়া গিয়েছে।

ইন্দোরে একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী যাদব বলেন, ভাগীরথপুরার মানুষের বেদনা সরকার উপলব্ধি করেছে। ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য সম্ভাব্য সব পদক্ষেপ নিয়েছে প্রশাসন। তাঁর কথায়, ‘এটা দুর্ভাগ্যজনক যে কংগ্রেস বিপর্যয়কে রাজনীতির সুযোগ হিসেবে ব্যবহার করে। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছি এবং সংবেদনশীলতার সঙ্গে বেদনা অনুভব করেছি। আমি তাঁদেরও পরামর্শ দেব, তাঁরা যেন ইতিবাচক মনোভাব নিয়ে বিষয়টি তোলে। আমরা আপনাদের পরামর্শকে স্বাগত জানাব। কিন্তু যদি আপনারা দুর্যোগের সময় রাজনীতি করেন, তবে ইন্দোরের মানুষ আপনাদের ক্ষমা করবে না।’

Post Views: 159

Continue Reading

Previous: ভিনরাজ্যে ফের নিগ্রহের শিকার মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক; বিক্ষোভ অব্যাহত
Next: মহাভারতকে অনুপ্রেরণা করেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে হাওড়ার তানভি

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.