Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ফের আত্মঘাতী, গত ১৭ দিনে কোটায় আত্মহত্যা তিনজন নিট পড়ুয়ার

ফের আত্মঘাতী, গত ১৭ দিনে কোটায় আত্মহত্যা তিনজন নিট পড়ুয়ার

Online Desk জানুয়ারি 17, 2025
SDEF.png

ওয়েব ডেস্ক: রাজস্থানের কোটায় নিট পড়ুয়াদের আত্মঘাতী হওয়া কিংবা অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ধারাবাহিকভাবে ঘটে চলেছে। সূত্রের খবর, ২০২৪ সালে কোটায় ১৯জন নিট পড়ুয়া নানাভাবে আত্মঘাতী হয়েছেন। এর আগের বছর ২০২৩ সালে আত্মঘাতী পড়ুয়ার সংখ্যা ছিল আরও বেশি। ওই বছর কোটায় ২৪জন নিট পড়ুয়া আত্মঘাতী হন।
২০২৫ সালের জানুয়ারি মাসে দুজন নিট পড়ুয়া আত্মহত্যা করেন। সূত্রের খবর, আত্মঘাতী এই দুই পড়ুয়ার মধ্যে একজন হরিয়ানা, অন্যজন মধ্যপ্রদেশের বাসিন্দা। এরপর কোটাতে ফের আত্মঘাতী হলেন আরও একজন নিট পড়ুয়া। ওই পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধারের পরে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রসঙ্গত, গত ১৭ দিনে কোটায় এনিয়ে মোট তিনজন নিট পড়ুয়া আত্মঘাতী হলেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নতুন করে যে পড়ুয়া আত্মঘাতী হয়েছেন তিনি ওড়িশার বাসিন্দা। কোটায় বিজ্ঞান নগর এলাকার একটি বাড়িতে পেয়িং গেস্ট হিসেবে থাকতেন। এখনও নিশ্চিত নয় কী কারণে আত্মহত্যা করেছেন তিনি। মৃত পড়ুয়ার ঘর থেকে কোনও সুইসাইড নোটও পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রসঙ্গত, চলতি বছরের গোড়ায় হরিয়ানা ও মধ্যপ্রদেশের বাসিন্দা যে দুই পড়ুয়া আত্মঘাতী হয়েছেন তাঁদের নাম নীরজ এবং অভিষেক। এরপর নতুন করে যে পড়ুয়া আত্মঘাতী হয়েছেন তাঁর নাম এখনও জানা যায়নি।

Post Views: 117

Continue Reading

Previous: শিল্প নগরী হলদিয়ায় শুরু হলো তিনদিনব্যাপী ২১ তম বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি উৎসব ২০২৫
Next: আধার কার্ডের সমস্যা ,এক পড়ুয়াকে বাংলাদেশি বলে তাড়িয়ে দিলেন প্রধান শিক্ষক

সম্পর্কিত গল্প

20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
20251210_164740.jpg

দিল্লির উত্তম নগরে হোলির রঙ দেওয়া নিয়ে সংঘর্ষ, যুবকের মৃত্যু, বিক্ষোভে বজরং দল

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.