ওঙ্কার ডেস্কঃ সোমবার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে তৃণমূলের তিন সদস্যের প্রতিনিধি দল। সেই তিন সদস্য হলেন, প্রাক্তন ডিজি রাজীব কুমার, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এবং চন্দ্রিমা ভট্টাচার্য। তিনদিনের এই সফরে জ্ঞানেশের সঙ্গে থাকছেন দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশী।
এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজ্য-কেন্দ্র এবং কমিশন সংঘাত চলছেই। বার বার বাংলার মুখ্যমন্ত্রী অভিযগ করেছেন, কমিশনকে ব্যবহার করে রাজ্যের মানুষের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে কেন্দ্র। মুখ্যমন্ত্রী নিজে ৫টি চিঠি দিয়েছেন জ্ঞানেশ কুমার। কিন্তু একটিরও উত্তর মেলেনি বলেও অভিযোগ। এমনকি সুপ্রিম কোর্টেও সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দপাধায়-সহ দলের অন্যান্য নেতারা এই একই অভিযোগে বারবার সরব হয়েছেন।
প্রসঙ্গত, গত শুক্রবার থেকে ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী। বাংলায় চলতি এসআইআর প্রক্রিয়া নিয়েই এই প্রতিবাদ সভা। তাঁর অভিযোগ, বহু বৈধ ভোটারের নাম বাদ গিয়েছে। লজিকাল ডিসক্রিপেন্সির নামে ৬০ লক্ষ ভোটারের নাম ও ভবিষ্যৎ অনিশ্চিত। তাঁরা আদৌ ভোট দিতে পারবেন কিনা ঠিক নেই। এই অবস্থায় সোম ও মঙ্গলের বৈঠক গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। বৈধ ভোটারদের নাম বাদ পড়া নিয়ে কমিশনের কাছে জবাবদিহি চাইতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
