Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • ফের সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি, তোলা দিতে না চাওয়ায় ট্রাক চালকের উপর হামলার চেষ্টা

ফের সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি, তোলা দিতে না চাওয়ায় ট্রাক চালকের উপর হামলার চেষ্টা

Online Desk মে 28, 2025
dhrthyrt.png

সন্তোষ মন্ডল, রানিগঞ্জ : ফের রাজ্যে সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি ।তোলা দিতে না চাওয়ায় রানিগঞ্জের এক ট্রাকচালকের সঙ্গে দুর্ব্যবহার ও হামলার চেষ্টা করার অভিযোগ উঠলো এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। এর আগেও আর জি কর কান্ড থেকে কুরকুরে চুরির মিথ্যা অপবাদে একটি নাবালক কে পিটিয়ে মারার অভিযোগ উঠেছিল ।
এবার রানীগঞ্জে ট্রাক চালকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ সিভিক পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে 19 নম্বর জাতীয় সড়কে । সুত্রের খবর, সোমবার রাতে একটি ট্রাক দাঁড় করিয়ে চালকের কাছে টাকা দাবি করে রানিগঞ্জ এর সিভিক ভলেনটিয়ার সোমনাথ মন্ডল। ট্রাক চালক টাকা না দেওয়ায় সিভিক তার নিজের পোষাক খুলে ট্রাক চালকের উপর হামলা চালানোর চেষ্টা করে।
যদিও এই ঘটনায় অন্যান্য পুলিশ কর্মী তাকে বাধা দেয়। গোটা ঘটনার ভিডিও মোবাইল বন্দী করেছে ওই ট্রাক চালক। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। এই ভিডিও ভাইরাল হতেই তড়িঘড়ি কাজ থেকে বসিয়ে দেওয়া হয় সিভিক ভলেন্টিয়ার সোমনাথ মন্ডলকে। অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ।
ট্রাক চালকরা অভিযোগ করে রাতের দিকে অধিকাংশ সময়ে ট্রাক চালকদের এই ধরনের হেনস্থার মুখে পড়তে হয়। যদিও অভিযোগ জানিও কোন কাজ হয় না বলে দাবি করা হয়।

ভিডিও দেখুন-

Post Views: 212

Continue Reading

Previous: মেমরিতে উদ্ধার স্বামী স্ত্রীর রক্তাক্ত মৃতদেহ , চাঞ্চল্য এলাকায়
Next: এবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান চাকরিহারা শিক্ষকদের একাংশ

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.