Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • সার্ভিসেসকে চূর্ণ করে ৭ পয়েন্ট, রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা

সার্ভিসেসকে চূর্ণ করে ৭ পয়েন্ট, রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা

Online Desk জানুয়ারি 25, 2026
Ranji-F.jpg

স্পোর্টস রিপোর্টার : রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল অপরাজেয় বাংলা। কল্যাণীতে রবিবার চতুর্থ দিনে খেলা শুরুর ঘণ্টাখানেকের মধ্যেই ইনিংস ও ৪৬ রানে সার্ভিসেসকে উড়িয়ে দিল অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বাধীন দল। চলতি রঞ্জি ট্রফিতে এটি বাংলার চতুর্থ জয়।

তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে সার্ভিসেসের স্কোর ছিল ৬১ ওভারে ৮ উইকেটে ২৩১। আজ তাদের ইনিংস শেষ হয় ৭৫ ওভারে ২৮৭ রানে। জয়ন্ত গয়াত অপরাজিত থাকেন ৬৮ বলে ৬৮ রান করে। এদিন সার্ভিসেসের শেষ উইকেট দুটি তুলে নেন শাহবাজ আহমেদ ও আকাশ দীপ।

মহম্মদ শামি আজ আর বোলিং করেননি। দ্বিতীয় ইনিংসে তাঁর বোলিং ফিগার ১৬ ওভার, ৩ মেডেন, ৫১ রানের বিনিময়ে ৫ উইকেট। মুকেশ কুমার ৫টি মেডেন-সহ ১৭ ওভারে ৫৬ রান খরচ করে পেলেন ২ উইকেট। সুরজ সিন্ধু জয়সওয়াল, আকাশ দীপ ও শাহবাজ পেয়েছেন ১টি করে উইকেট। ম্যাচের সেরা সুদীপ চট্টোপাধ্যায়।

কোয়ার্টার ফাইনাল পর্ব নিশ্চিত হলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয়ের লক্ষ্যেই নামবে এলিট গ্রুপ সি-র শীর্ষে থাকা বাংলা (৬ ম্যাচে ৩০ পয়েন্ট)। লাহলিতে স্পিন সহায়ক উইকেটে বাংলা একাদশে যে পরিবর্তন আনবে, সেই ইঙ্গিতও দিয়ে রাখলেন অধিনায়ক অভিমন্যু।

Post Views: 219

Continue Reading

Previous: পদ্মশ্রী পেলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বাংলা থেকে আরও ১০ জন
Next: চুঁচুড়ায় ওঙ্কার বৃদ্ধাশ্রমের দ্বিতীয় ভবনের উদ্বোধন

সম্পর্কিত গল্প

2অ্যালেক্স-সাজি.jpg

তিন বছরের চুক্তিতে সবুজ মেরুনে অ্যালেক্স সাজি

Online Desk জুলাই 19, 2026
1-দেজান-দ্রাজিচ.jpg

বুধবারই শহরে পা রখছেন ড্রাজিচ. অ্যালেক্স আসছেন আজ রবিবার

Online Desk জুলাই 19, 2026
messi.png

ফের মেসিকে আনতে তৎপর শতদ্রু; একাধিক বৈঠক মেসির টিমের সঙ্গে

Online Desk জুলাই 18, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.