Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • সুদীপ ঘরামির অপরাজিত শতরান, রঞ্জি সেমিফাইনালে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে বড় রানের লক্ষ্যে বাংলা

সুদীপ ঘরামির অপরাজিত শতরান, রঞ্জি সেমিফাইনালে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে বড় রানের লক্ষ্যে বাংলা

Online Desk ফেব্রুয়ারি 15, 2026
ঈ.jpg

স্পোর্টস ডেস্ক : রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ২৯৯ রানের ইনিংস খেলেছিলেন। আর আজ সেই কল্যাণীতেই রঞ্জি সেমিফাইনালে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে প্রথম দিনের শেষে বাংলার ওপেনার সুদীপ কুমার ঘরামি অপরাজিত ১৩৬ রানে। ২২৭ বলের ইনিংসে রয়েছে ১৯টি চার ও একটি ছয়। এদিন বেঙ্গল ক্রিকেট আকাদেমি মাঠে টস জিতে বাংলাকে ব্যাট করতে পাঠিয়েছিল জম্মু ও কাশ্মীর। দিনের শেষে বাংলার স্কোর ৭৯.৫ ওভারে ৫ উইকেটে ২৪৯ রান। দিনের শেষ ওভারের পঞ্চম বলে লেগ বিফোর হন শাহবাজ আহমেদ। রিভিউ নিয়েও রক্ষা পাননি। শাহবাজ করেন ৯১ বলে ৪২। তিনি ও ঘরামি পঞ্চম উইকেট জুটিতে সর্বাধিক ৯৪ রান যোগ করেন।

বাংলার প্রথম উইকেট পড়েছিল ৪ রানের মাথায়। সুদীপ চট্টোপাধ্যায় সাজঘরে ফেরেন শূন্য রানে। এরপর অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ও সুদীপ কুমার ঘরামি ৮৫ রানের পার্টনারশিপ গড়েন। মধ্যাহ্নভোজের বিরতির পর অভিমন্যু ৯৬ বলে ৪৯ রান করে আকিব নবির বলে বোল্ড হন। চারে নামা সুরজ সিন্ধু জয়সওয়ালকেও (০) নবিই আউট করেন। অনুষ্টুপ মজুমদার আউট হন ১৪ রানে। আকিব নবি ও সুনীল কুমার দুটি করে উইকেট নেন। আবিদ মুস্তাক নিয়েছেন ১ উইকেট। কত রান নিরাপদ হতে পারে তা খোলসা না করলেও কাল সারাদিন ব্যাট করাই দলের লক্ষ্য বলে জানালেন বাংলার হেড কোচ লক্ষ্মীরতন শুক্লা। সুদীপের ব্যাটিংয়ের প্রশংসাও করেন তিনি।

Post Views: 226

Continue Reading

Previous: টি২০ বিশ্বকাপ নিয়ে বিশেষ ম্যাগাজিন সিএবির, প্রকাশ করলেন সৌরভ
Next: বহুদিনের ছুটি শেষে কাজে যোগ দিল ‘ ফ্যান ‘, এই সপ্তাহেই কিনা তাপমাত্রার পারদ ছোঁবে ৩১° র ঘর?

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
kalyan-banerjee.jpg

এনসিপিআই সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! কল্যাণকে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করলেন স্পিকার

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.