Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল থেকে ২ উইকেট দূরে বাংলা, সার্ভিসেসকে ফলো-অন করানোর পর শামির ৫ শিকার

রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল থেকে ২ উইকেট দূরে বাংলা, সার্ভিসেসকে ফলো-অন করানোর পর শামির ৫ শিকার

Online Desk জানুয়ারি 24, 2026
Ranji.jpg

স্পোর্টস রিপোর্টার : রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে উঠতে বাংলার দরকার আর দুই উইকেট। কল্যাণীতে সার্ভিসেসকে ফলো-অন করানোর পর তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে আট উইকেট তুলে নিয়েছে অভিমন্যু ঈশ্বরণের দল। প্রথম ইনিংসে দুই উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ইতিমধ্যেই পাঁচ উইকেট নিয়েছেন মহম্মদ শামি। প্রথম শ্রেণির ক্রিকেটে এই নিয়ে ১৪ বার শামি ইনিংসে পাঁচ উইকেট পেলেন।

বাংলার প্রথম ইনিংসে ৫১৯ রানের জবাবে আজ সকালে সার্ভিসেসের প্রথম ইনিংস শেষ হয় ৫৩.৫ ওভারে ১৮৬ রানে। ফলো-অনে বাধ্য হয়ে তৃতীয় দিনের শেষে সার্ভিসেসের স্কোর ৬১ ওভারে ৮ উইকেটে ২৩১। প্রথম ইনিংসে নকুল শর্মা ১১৩ বলে ৮৫ রানে অপরাজিত থাকেন। এদিন সকালে সার্ভিসেসের প্রথম ইনিংসের বাকি দুটি উইকেট তুলে নিয়েছিলেন সুরজ সিন্ধু জয়সওয়াল ও শাহবাজ আহমেদ।

সুরজ চারটি মেডেন-সহ ১৪ ওভারে ৫১ রান খরচ করে নেন চার উইকেট। একটি মেডেন-সহ ১১ ওভারে ৫০ রানের বিনিময়ে তিন উইকেট দখল করেন আকাশ দীপ। মহম্মদ শামির বোলিং ফিগার ১৬ ওভারে চারটি মেডেন, ৩৭ রান খরচ করে ২ উইকেট। শাহবাজ ৩.৫ ওভারে ৮ রান দিয়ে পান ১ উইকেট। মুকেশ কুমার ১টি মেডেন-সহ ৯ ওভারে ২৯ রান দেন, কোনও উইকেট পাননি।

দ্বিতীয় ইনিংসে সার্ভিসেস অধিনায়ক রজত পালিওয়াল ১৬০ বলে ৮৩ ও মোহিত আহলাওয়াত ৯৩ বলে ৬২ রান করেন। জয়ন্ত গয়াত ২০ বলে ১৬ ও আদিত্য কুমার ১৪ বলে ২২ রানে অপরাজিত আছেন। শামি তিনটি মেডেন-সহ ১৬ ওভারে ৫১ রান দিয়ে পাঁচ উইকেট পেলেন। মুকেশ ৪টি মেডেন-সহ ১৩ ওভারে ৪২ রান খরচ করে তুলে নেন ২ উইকেট। সুরজ ১টি মেডেন-সহ ১০ ওভারে ২৭ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন। সার্ভিসেস এখনও পিছিয়ে রয়েছে ১০২ রানে। এই ম্যাচ জিতলেই বাংলা পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে।

Post Views: 211

Continue Reading

Previous: ফের ভারতে খেলতে না আসার আর্জি বাংলাদেশের; জবাবের অপেক্ষা না করেই বিশ্বকাপ থেকে বাদ মেনেছে নজরুল
Next: কলকাতা পুলিশ ভুয়া চাকরির চক্রের পর্দাফাঁশ কলকাতা পুলিশের, ৩২ লক্ষ টাকা জালিয়াতির অভিযোগে গ্রেফতার ১

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.