Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ধর্ষণের মামলায় নির্যাতিতার সন্তানের ডিএনএ পরীক্ষার আর্জি খারিজ করল আদালত

ধর্ষণের মামলায় নির্যাতিতার সন্তানের ডিএনএ পরীক্ষার আর্জি খারিজ করল আদালত

Online Desk সেপ্টেম্বর 13, 2025
court.jpg

ওঙ্কার ডেস্ক: ধর্ষণের ঘটনায় নির্যাতিতা এবং তাঁর সন্তানের ডিএনএ পরীক্ষা করানো রুটিন বিষয় হতে পারে না বলে জানালো এলাহাবাদ হাইকোর্ট। এ ক্ষেত্রে নির্যাতিতার সন্তানের পিতৃত্ব জানা জরুরি নয় বলে পর্যবেক্ষণে জানিয়েছে এলাহাবাদ হাই কোর্ট। ধর্ষণের ঘটনায় নিম্ন আদালত যে রায় দিয়েছিল, তা বহাল রাখল হাইকোর্ট।

এক নাবালিকাকে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল এক ব্যক্তির বিরুদ্ধে। সেই ঘটনায় তদন্ত সম্পন্ন করে চার্জশিটও জমা দিয়েছে পুলিশ। চার্জ গঠনের পর মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে নিম্ন আদালতে। কিন্তু অভিযুক্ত নিম্ন আদালতে আবেদন করেন, ডিএনএ পরীক্ষার জন্য। তাঁর যুক্তি, যে নির্দিষ্ট সময়ের পরে শিশু জন্মানোর কথা তার আগেই জন্মেছে নির্যাতিতার সন্তান। অভিযুক্ত দাবি করেন, তিনি নির্যাতিতার সন্তানের পিতা নন। সে বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ পরীক্ষার দাবি করেন তিনি।

এলাহাবাদ হাইকোর্টের পর্যবেক্ষণ, ডিএনএ পরীক্ষা করা হলে তার ফলে মারাত্মক প্রভাব পড়তে পারে নির্যাতিতার ব্যক্তিগত জীবনে। বিচারপতি রাজীব মিশ্র বলেন, ‘ধর্ষণের মামলার বিচারে সন্তানের পিতৃত্ব জানা দরকারি নয়। ডিএনএ পরীক্ষা নির্যাতিতা এবং তাঁর শিশুর জীবনে মারাত্মক প্রভাব ফেলতে পারে। কেবলমাত্র অনিবার্য পরিস্থিতিতেই আদালত ডিএনএ পরীক্ষার নির্দেশ দিতে পারে।’ ভারতের সুপ্রিম কোর্টের একাধিক রায়ের কথা উল্লেখ করে আদালতের পর্যবেক্ষণ, ‘ধর্ষণের ঘটনায় নির্যাতিতা এবং তাঁর সন্তানের ডিএনএ পরীক্ষা করার জন্য আবেদন করা হলে, বিষয়টি গুরুত্ব সহকারে এবং সতর্ক হয়ে বিবেচনা করা দরকার।’

Post Views: 102

Continue Reading

Previous: আত্মসমর্পণ মাও নেতা কিষেণজির স্ত্রী সুজাতার, মাথার দাম ছিল ১ কোটি
Next: রণবীরের জীবনে আসল প্রেম একটাই দাবি রণবীরের মা নীতু কাপুরের, নেটদুনিয়ায় জোর চর্চা

সম্পর্কিত গল্প

202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
Untitled.png

কয়লা-বালির পর কাফসিরাপ পাচারেও তৃণমূল, বানচাল বাংলাদেশে পাচারের ছক

Online Desk জুন 17, 2026

You may have missed

sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.