Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্ষদের প্রধান হচ্ছেন প্রাক্তন ‘র’ প্রধান অলোক জোশী

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্ষদের প্রধান হচ্ছেন প্রাক্তন ‘র’ প্রধান অলোক জোশী

Online Desk এপ্রিল 30, 2025
alok.jpg

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁও কাণ্ড পরবর্তী পরিস্থিতিতে নিরাপত্তা উপদেষ্টা পর্ষদে বড় বদল করা হল। ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-এর প্রাক্তন ডিরেক্টর অলোক জোশীকে উপদেষ্টা পর্ষদের প্রধান করা হচ্ছে। দীর্ঘ সাত বছর পরে নিরাপত্তা উপদেষ্টা পর্ষদ পুনর্গঠন করা হচ্ছে বলে জানা গিয়েছে।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্ষদে প্রধান ছাড়াও ছয় সদস্য থাকেন। যাদের মধ্যে অবসরপ্রাপ্ত সেনা, আইপিএস অফিসার থেকে শুরু করে প্রাক্তন কূটনীতিবিদ থাকেন। বর্তমানে এই উপদেষ্টা পর্ষদে রয়েছেন কূটনীতিবিদ বি বেঙ্কটেশ বর্মা, ভারতীয় বায়ুসেনার পশ্চিমাঞ্চলীয় কমান্ডের প্রাক্তন প্রধান এয়ার মার্শাল পিএম সিংহ, স্থলসেনার দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রাক্তন জিওসি লেফটেন্যান্ট জেনারেল একে সিংহ এবং নৌসেনার অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মন্টি খান্না। এছাড়াও দুই অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার রাজীবরঞ্জন বর্মা এবং মনমোহন সিংহও ওই পর্ষদে রয়েছেন।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় এক নেপালি-সহ ২৬ জনের মৃত্যু হয়েছে। ঘটনার পর এক সপ্তাহ কেটে গেলেও এখনও অধরা ঘাতক জঙ্গিরা। এই নারকীয় ঘটনার পর গোটা দেশ ক্ষোভে ফুঁসছে। ইতিমধ্যে ভারতের বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হচ্ছে পাকিস্তানের মদতে এই জঙ্গি হামলা হয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ। ভারতের তরফে পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে সিন্ধু জলচুক্তি স্থগিত করে দেওয়া। সীমান্তেও উত্তেজনা তৈরি হয়েছে ওই ঘটনার পর। ঘটনার পর থেকে টানা ছয় রাত পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালিয়েছে। যার উপযুক্ত জবাব দিয়েছে ভারত।

Continue Reading

Previous: মমতার আমন্ত্রণে দিঘার জগন্নাথধামের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে যোগ দিতে দিলীপ ঘোষ দিঘার পথে
Next: জগন্নাথধামের দ্বারোদঘাটনে তারকাদের চাঁদের হাট, মুখ্যমন্ত্রীর ডাকে কারা গেলেন দিঘায়?

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-22.webp

সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.