Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • পিছিয়ে থেকেও বায়ার্নকে হারালো রিয়াল

পিছিয়ে থেকেও বায়ার্নকে হারালো রিয়াল

Online Desk মে 9, 2024
FB_IMG_1715243596672.jpg

স্পোর্টস ডেস্ক :এগিয়ে থেকেও রিয়েল মাদ্রিদের কাছে হারতে হলো বায়ার্ন মিউনিখকে। পরিবর্ত হিসেবে নামা হোসেলুর জোড়া গোলে স্বপ্নভঙ্গ হলো জার্মান ক্লাবের। সেমিফাইনালের দ্বিতীয় লেগে ২-১ ব্যবধানে বায়ার্নকে হারিয়ে বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে ফাইনাল খেলবে স্প্যানিশ জায়ান্টরা।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগ ড্র (২-২) হওয়ার পর দ্বিতীয় লেগে খেলতে নেমেছিল রিয়েল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। ম্যাচের শুরু থেকেই অনবদ্য খেলতে থাকে রিয়েল। একের পর এক আক্রমণ করতে থাকেন ভিনিসিয়াস, রদ্রিগোরা। কিন্তু বার বার ‘জার্মান প্রাচীর’ ম্যানুয়েল ন্যুয়ারের কাছে বাধাপ্রাপ্ত হচ্ছিল স্প্যানিশ ক্লাব। প্রথমার্ধে বেশ কয়েকটি শট নেয় বায়ার্নও। কিন্তু কোনো কাজ হয়নি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ভাবেই।

দ্বিতীয়ার্ধে কিছুটা হলেও খেলায় ফিরে আসে বায়ার্ন। যার ফলস্বরূপ ম্যাচের ৬৮ মিনিটে ডেভিসের গোলে এগিয়ে যায় তারা। একটা সময় মনে হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লড়াই হবে দুই জার্মান ক্লাবের মধ্যে। কিন্তু নাটক তখনও বাকি ছিল। পরিবর্ত হিসেবে নামা হোসেলুর জোড়া গোলে ফাইনালে উঠলো রিয়েল। ৮৮ মিনিটে প্রথম গোল করেন তিনি। ঠিক ৩ মিনিট পরই আরও একটা গোল। ৯ মিনিট খেলে ২টি শট নিয়েছিলেন হোসেলু। সেই দুটি শটই হাজার হাজার রিয়েল সমর্থকের স্বপ্ন বাঁচিয়ে রাখলো। ৪-৩ অ্যাগ্রিগেটে ম্যাচ জেতে স্প্যানিশ জায়ান্টরা।

ভারতীয় সময় আগামী ১ জুন মধ্যরাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে। ১৫ তম খেতাব জয়ের লক্ষ্যে নামবে রিয়েল। অন্যদিকে রিয়েলকে হারিয়ে দ্বিতীয় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তোলার স্বপ্ন দেখছে বরুসিয়া ডর্টমুন্ড।

Post Views: 90

Continue Reading

Previous: রমরমিয়ে মদের ব্যবসা করছেন পার্থ : অর্জুন
Next: এভাবে একজন ক্রিকেটারকে প্রকাশ্যে তুলধনা করা যায়! রাহুলের প্রতি রাগ দেখিয়ে সমালোচনার মুখে গোয়েঙ্কা

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.