Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • খামেনিকে ক্ষমতাচ্যুত করতে ফের ডাক যুবরাজ পাহলভির

খামেনিকে ক্ষমতাচ্যুত করতে ফের ডাক যুবরাজ পাহলভির

Online Desk জানুয়ারি 17, 2026
20260117_125648.jpg

ওঙ্কার ডেস্ক: তিনি ইরানে না থেকেও রয়েছেন। পারস্য দেশে যে গণবিক্ষোভ চলছে দেশের বাইরে থেকে সেই বিক্ষোভকে সমর্থন করে চলেছেন ইরানের যুবরাজ রেজা পাহলভি। মার্কিন মুলুকে দাঁড়িয়ে ফের একবার আয়াতোল্লাহ খামেনিকে ক্ষমতাচ্যুত করার ডাক দিলেন তিনি। সেই সঙ্গে ভারতের সঙ্গে ইরানের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন রেজা। ইরান স্বাধীন হলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও উন্নত হবে বলে মনে করেন তিনি।

যুবরাজ পাহলভি ইরানের প্রাক্তন শাসক রেজা শাহ পাহলভির পুত্র। দেশ থেকে নির্বাসিত পাহলভি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন। ৬৫ বছর বয়সি যুবরাজ ইরানে না থেকেও চলমান গণবিক্ষোভের মুখ হয়ে উঠেছেন।১৯৭৯ সালে তেহরানে ইসলামিক বিপ্লবে তাঁর পিতা ক্ষমতাচ্যুত হন। তার আগে থেকেই তিনি ইরানের বাইরে বাস করছেন। শুক্রবার সমাজ মাধ্যমে ইরানবাসীর উদ্দেশে তিনি লিখেছেন, ‘তোমাদের ক্রোধ এবং বিদ্রোহের আওয়াজ আরও জোরদার করো। গোটা বিশ্ব তোমাদের সাহস দেখছে। এই বিপ্লবে সকলে তোমাদের সমর্থন করবে।’

ভারতের সঙ্গে ইরানের সম্পর্ক নিয়েও কথা বলেন পাহলভি। শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘গণতান্ত্রিক ইরান স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রেক্ষাপটে যে কোনও দেশের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে প্রতিশ্রুতিবদ্ধ। ভারতে আমরা একটা সমৃদ্ধ সংস্কৃতি এবং ইতিহাস লক্ষ করি। আমার মনে হয়, দেশ হিসাবে আমরা আমাদের ঐতিহ্য নিয়ে গর্বিত। এটাই সুসম্পর্ক ও সহযোগিতার পথ হয়ে উঠতে পারে।’

Post Views: 159

Continue Reading

Previous: দুর্গাপুরে মেডিকেল ছাত্রী গণধর্ষণ মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি; গোপন জাবনবন্দী নেওয়া হল নির্যাতিতার
Next: অবশেষে ইরান থেকে দেশে ফিরলেন ভারতীয়রা; জানালেন সেদেশের অবস্থা

সম্পর্কিত গল্প

Untitled.png

ইজরায়েলের ওপর হামলা চালাল ইরান, মানা হল না সংঘর্ষবিরতি

Online Desk জুন 8, 2026
Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
DEADBODY.png

সুরাটে সেপ্টিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু ৪ শ্রমিকের; তদন্তে পুলিশ

Online Desk জুন 7, 2026

You may have missed

ftg.png

প্রাক- বর্ষায় ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

Online Desk জুন 8, 2026
Untitled.png

ইজরায়েলের ওপর হামলা চালাল ইরান, মানা হল না সংঘর্ষবিরতি

Online Desk জুন 8, 2026
Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.