Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সুপ্রিম কোর্টে ফের পিছল আরজি কর মামলা, পরবর্তী শুনানি ১৭ মার্চ

সুপ্রিম কোর্টে ফের পিছল আরজি কর মামলা, পরবর্তী শুনানি ১৭ মার্চ

Online Desk ডিসেম্বর 10, 2024
supreme-court.jpg

ওঙ্কার বাংলা ডেস্ক: প্রায় এক মাস পর মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি ছিল । এদিনই প্রথম প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে আরজি কর মামলার শুনানি হয়। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ১৭ মার্চ। এদিন আরজি কর মামলার শুনানিতে প্রধান বিচারপতি একটি ইমেল আইডি চালু করার কথা বলেন। বিচারপতি বলেন, ন্যাশনাল টাস্ক ফোর্স একটি ইমেল আইডি চালু করবে। সেখানে চিকিৎসকরা নিজেদের দাবি বা অভিযোগ জানাতে পারবেন। সব খতিয়ে দেখে ১২ সপ্তাহ পরে রিপোর্ট দেবে টাস্ক ফোর্স।
মঙ্গলবার শুনানিতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, ‘প্রচুর আবেদন জমা পড়েছে। সব আবেদনের শুনানি করতে গেলে অনেক সময় লাগবে। শুধুমাত্র আর্জি এবং প্রয়োজনীয় তথ্য দিন।’ শুনানি চলার সময়ে প্রধান বিচারপতি আরও বলেন, “ডিএনএ রিপোর্ট করা হয়েছে? রিপোর্ট কোথায়?” জবাবে তুষার মেহতা বলেন, “রিপোর্ট ম্যাচ করেছে।”
নিম্ন আদালতে মামলা কী অবস্থায় রয়েছে, এদিন তাও জানতে চান প্রধান বিচারপতি। তিনি প্রশ্ন করেন, “অভিযুক্তের নিজের আইনজীবী রয়েছে? না কি লিগ্যাল সার্ভিসেস থেকে আইনজীবী নিয়োগ করা হয়েছে?” উত্তরে সিবিআইয়ের আইনজীবী তুষার বলেন, “লিগ্যাল সার্ভিসেস থেকে আইনজীবী রয়েছেন।”
মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর আইনজীবী তথা কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতা তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেন সুপ্রিম কোর্টে। আরজি কর মামলায় সিবিআই এর তরফে আদালতে জমা দেওয়া এটি সপ্তম রিপোর্ট।
এদিন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েলের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি এদিন বলেন, ‘ওই সংক্রান্ত মামলাটি হাই কোর্টে বিচারাধীন রয়েছে। তাই ওই আবেদনটির শুনানি হবে না।’

Post Views: 96

Continue Reading

Previous: মালদার ভারত –বাংলাদেশ সীমানা দিয়ে জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা,সতর্ক বি এস এফ ও পুলিশ
Next: চাবিওয়ালার গানে মুগ্ধ নদীয়াবাসী

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.