Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আরজি কর হাসপাতালে লিফটেই মৃত্যু এক ব্যক্তির, তদন্তে কর্তৃপক্ষ

আরজি কর হাসপাতালে লিফটেই মৃত্যু এক ব্যক্তির, তদন্তে কর্তৃপক্ষ

Online Desk মার্চ 20, 2026
20251210_164740.jpg

ওঙ্কার ডেস্ক: এসেছিলেন ছেলের চিকিৎসা করাতে। কিন্তু আর বাড়ি ফেরা হল না ৪০ বছর বয়সী অরূপ বন্দ্যোপাধ্যায়ের। আরজি কর হাসপাতালে লিফটে আটকে মৃত্যু হল তাঁর। তবে ঠিক কী কারণে অরূপের মৃত্যু তা খতিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ। মৃতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

তদন্তে জানা গিয়েছে, মৃত ব্যক্তি দমদমের বাসিন্দা। শুক্রবার ভোর ৫টা নাগাদ তিনি আরজি কর হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের লিফটে ওঠেন।উদ্দেশ্য ছিল পাঁচতলায় পৌঁছনো। চার বছরের পুত্র এবং স্ত্রীকে নিয়ে তিনি লিফটে ওঠেন। তীব্র ঝাঁকুনি দিয়ে লিফট আচমকা উপরে না উঠে নীচে নেমে যায়। এর পর চিৎকার শুনে ছুটে আসেন অনেকে। লিফট খুলে তিন জনকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই অরূপের মৃত্যু হয়। তবে তাঁর পুত্র এবং স্ত্রী সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় লিফট অপারেটর ছিলেন না। কী কারণে মৃত্যু হল তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে টালা থানার পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত ব্যক্তির নাক-মুখ থেকে রক্ত বেরোচ্ছিল। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তে পাঠানো হয়েছে দেহ। সেই রিপোর্টের জন্য অপেক্ষা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের তরফে আশ্বাস দেওয়া, বিষয়টি খতিয়ে দেখা হবে বলে। উল্লেখ্য, ২০২৪ সালের ৮ অগস্ট রাতে আরজি কর হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিংয়ে এক চিকিৎসককে ধর্ষণ এবং খুন করা হয়। যে ঘটনার পর শোরগোল পড়ে যায় গোটা রাজ্যে। এ বার মহানগরের সেই হাসপাতালেই লিফট আটকে মৃত্যু হল এক ব্যক্তির।

Post Views: 118

Continue Reading

Previous: ‘মমতার এবার ছুটি হবে’, বিধানসভার প্রার্থী হয়েই তৃণমূল সুপ্রিমোকে নিশানা রূপার
Next: দরকার পড়লে রাশিয়া থেকে গ্যাস আনবে; এলপিজি সঙ্কট নিয়ে মুখ খুলল কেন্দ্রীয় মন্ত্রক

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.