Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • আরজিকর নিয়ে প্রতিবাদ মোহনবাগান ভক্তদের, প্রতিবাদে শ্রেয়স, সরব পাক ক্রিকেটারও

আরজিকর নিয়ে প্রতিবাদ মোহনবাগান ভক্তদের, প্রতিবাদে শ্রেয়স, সরব পাক ক্রিকেটারও

Online Desk আগস্ট 17, 2024
photo-1723827727237-1.jpg

স্পোর্টস ডেস্ক :কলকাতার প্রথম সারির সরকারি হাসপাতালে রাতের অন্ধকারে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। আর জি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে ঘটে যাওয়া এই নৃশংস হত্যার তদন্তভার ইতিমধ্যেই হাতে নিয়েছে সিবিআই.
এমনকি, সমাজের বিশিষ্টজনরাও পথে নেমছেন এই ঘটনার প্রতিবাদে। আর এবার এই পাশবিক ঘটনার বিচার চেয়ে আন্দোলনে নামলেন সবুজ মেরুন সমর্থকরা। এই নিন্দনীয় ঘটনার প্রতিবাদে এবং নারী সুরক্ষার দাবিতে পথে নামলেন প্রত্যন্ত সুন্দরবনের অন্তর্গত বাসন্তীর চোরাডাকাতিয়া-সুন্দরবন মোহনবাগান ফ্যান ক্লাবের সদস্যরা। তারা আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামেন। সঙ্গে ছিল বিভিন্ন স্লোগান লেখা ব্যানার এবং প্ল্যাকার্ড। বাসন্তী হাইওয়ের চোরাডাকাতিয়া মোড় থেকে কুলতলী বাজার পর্যন্ত মোহনবাগান ফ্যান ক্লাবের সদস্যরা ধিক্কার পদযাত্রার ডাক দেন।

চোরাডাকাতিয়া-সুন্দরবন মোহনবাগান ফ্যান ক্লাবের এই ধিক্কার পদযাত্রায় সমাজের বিভিন্ন অংশের মানুষকে শামিল হতে দেখা যায়। এমনকি, স্কুল পড়ুয়ারাও এদিনের ধিক্কার মিছিলে পা মেলায়। এই মিছিল থেকে আওয়াজ উঠতে শুরু করে যে, আর জি কর কাণ্ডের বিচার চাই। দোষীদের শাস্তি এবং নারী সুরক্ষা নিশ্চিত করার দাবি নিয়ে হাঁটেন তারা।kkr অধিনায়ক শ্রেয়স আইয়ার যন্ত্রণাবিদ্ধ শ্রেয়স ইন্সটাগ্রাম স্টোরিতে লিখলেন, ‘এই ক’বছরে কিছুই বদলায়নি! যা ঘটেছে, শোনার পর থেকে আমি আক্ষরিক অর্থে বিধ্বস্ত।’ কোনও প্রাকৃতিক দুর্যোগ, গভীর রাষ্ট্রীয় সমস্যা বা সেই রকম কিছু ঘটলে সমাজের সর্বস্তর থেকে সমান প্রতিক্রিয়া মেলে। আরজি কর দুর্ঘটনা তেমনই প্রাকৃতিক দুর্যোগ বলে মনে হচ্ছে। যাঁরা মনে করছেন, তাঁরা সব অর্থে ঠিক মনে করছেন। এই ঘটনার সার্বিক নিন্দা যেমন দরকার, তেমনই এই ঘটনার পুনরাবৃত্তি যেন আর না হয়। নারী-পুরুষ নির্বিশেষে এই প্রার্থনা দেশজুড়ে চলছে। সেই প্রার্থনায় সামিল হলেন শ্রেয়স আইয়ার।

Post Views: 131

Continue Reading

Previous: প্রতিবারের মত ফুটবলপ্রেমী দিবস পালন আইএফএর
Next: সমর্থকদের প্রতিবাদের ভয়েই ভেস্তে যাচ্ছে ডার্বি!

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

iran-11.jpg

ছ’মাসের রসদ তৈরি, দাবি ইরানের, পালটা চমক বাকি আছে জানাল ইজরায়েল

Online Desk মার্চ 8, 2026
anurag-dobhal.png

‘শেষ ড্রাইভ’ বলেই ছুটেছিল গাড়ি, ১৫০ কিমি বেগে দুর্ঘটনায় আহত অনুরাগ দোভাল

Online Desk মার্চ 8, 2026
kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.