Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ‘আমার আরও সচেতন হওয়া উচিত ছিল…’ কেন এমন বললেন শাহরুখ খান?

‘আমার আরও সচেতন হওয়া উচিত ছিল…’ কেন এমন বললেন শাহরুখ খান?

Online Desk এপ্রিল 5, 2025
FotoJet-9.jpg

ওঙ্কার ডেস্ক: ২০০৭ সালে গোটা দেশে সারা ফেলে দিয়েছিল ‘ওম শান্তি ওম’ মুক্তি পেয়েছিল। দীপিকা পাড়ুকোনের মতো অভিনেত্রীর ডেবিউ হয়েছিল এই ছবির মাধ্যমে, শিরোনামে এসেছিল নানা খবর। পাশাপাশি সেই সময় ঘটেছিল আরও একটি খবর, যা অনেকেরই অজানা। সদ্যপ্রয়াত অভিনেতা মনোজ কুমার সংক্রান্ত একটি সিন ছবিতে রাখার ‘অপরাধে’ শাহরুখ খানের বিরুদ্ধে মামলা করেছিলেন এই কিংবদন্তি।
সিনেমার একটি সিনে দেখা গিয়েছিল, একজনের পাস চুরি করে ছবির প্রিমিয়ারে ঢুকে পড়ে শাহরুখ খানের চরিত্র ওম প্রকাশ মাখিজা। যাঁর পাস চুরি যায়, তিনি আর কেউ নন, মনোজ কুমার। সিকিউরিটির দায়িত্বে থাকা পুলিশ তাকে চিনতে পারে না, কারণ মনোজ কুমারের বিখ্যাত ‘হাতের পাতা দিয়ে মুখ ঢাকা’র ভঙ্গি নকল করে ওম হলে ঢুকে পড়ে।
মনোজ কুমার এই ঘটনায় অসন্তুষ্ট হন। যদিও জানতে পেরে শাহরুখ ক্ষমাও চেয়েছিলেন অভিনেতার কাছে। বলেছিলেন, ‘আমার আরও সচেতন থাকা উচিত ছিল, আরও আগে কল করে জানানো উচিত ছিল’। পরবর্তীকালে পরিচালক ফারহা খান এবং শাহরুখ দু’জনেই মনোজ কুমারের অপছন্দ হওয়ায় এই সিন সরিয়ে দেওয়া নিয়ে সম্মত হন।
তবে ২০১৩ সালে জাপানে মুক্তি পায় ‘ওম শান্তি ওম’ সেই ছবিতে ছিল ওই সিন। এই খবর জানার পর আইনি পদক্ষেপ নেন মনোজ কুমার। ১০০ কোটি টাকার ক্ষতিপূরণও চেয়েছিলেন তিনি। পরবর্তীকালে তাঁর মনে হয়েছিল আইনি কোনও পদক্ষেপ নিয়ে শাহরুখ বা ফারহা খানের মনে দায়িত্ববোধ আনা সম্ভব নয়। কিংবদন্তি এই অভিনেতার মৃত্যুতে এক্স হ্যান্ডেলে শ্রদ্ধা জানিয়েছেন শাহরুখ খানও।

Continue Reading

Previous: “রনিক্স” এই অভিনব আবিষ্কারে চোখ কপালে নেটিজেনদের
Next: বিমসটেকভুক্ত দেশগুলিতে ক্যান্সার চিকিৎসায় প্রশিক্ষণ ও সহায়তা দেবে ভারত: মোদী

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-22.webp

সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.