Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • সুদীপের দ্বিশতরান, সেঞ্চুরি অধরা গান্ধীর, বাংলার পেসারদের দাপটে রঞ্জিতে ইনিংস হার বাঁচাতে লড়ছে সার্ভিসেস

সুদীপের দ্বিশতরান, সেঞ্চুরি অধরা গান্ধীর, বাংলার পেসারদের দাপটে রঞ্জিতে ইনিংস হার বাঁচাতে লড়ছে সার্ভিসেস

Online Desk জানুয়ারি 23, 2026
R.jpg

স্পোর্টস রিপোর্টার : রঞ্জি ট্রফির ম্যাচে সার্ভিসেসের বিরুদ্ধে ইনিংস জয়ের গন্ধ পাচ্ছে বাংলা। কল্যাণীতে আজ দ্বিতীয় দিনের শেষে বাংলার ১৩৫ ওভারে ৫১৯ রানের জবাবে সার্ভিসেসের প্রথম ইনিংসের স্কোর ৩৬ ওভারে ৮ উইকেটে ১২৬ রান।

প্রথম দিনের শেষে বাংলার স্কোর ছিল ৪ উইকেটে ৩৪০। আজ প্রথম সেশনে শুধু সুমন্ত গুপ্তর (৫১ বলে ৩৬) উইকেট হারায় বাংলা। এরপর ষষ্ঠ উইকেট জুটিতে ২১৩ বলে ১৪৭ রান যোগ করেন সুদীপ চট্টোপাধ্যায় ও শাকির হাবিব গান্ধী। মধ্যাহ্নভোজের বিরতির পর সুদীপ আউট হন দলের ৪৯২ রানের মাথায়। প্রথম শ্রেণির কেরিয়ারে প্রথম দ্বিশতরান পূর্ণ করা সুদীপ থামলেন ২০৯ রান করে। ৩২৭ বলের ইনিংসে রয়েছে ১৮টি চার ও একটি ছয়।

শাকির হাবিব গান্ধী ১৫১ বলে ৯১ রানে অপরাজিত থাকেন, তাঁর ইনিংসে রয়েছে ১০টি চার। বাংলার শেষ পাঁচ উইকেট পড়ে ২৭ রানের ব্যবধানে। আকাশ দীপ ও সুরজ সিন্ধু জয়সওয়াল দুজনেই করেন ৬ বলে ১। মহম্মদ শামি ২১ বলে ৬ ও মুকেশ কুমার ৪ বলে শূন্য রানে আউট হন। বিনীত ধনখড় নেন তিন উইকেট।

এরপর সার্ভিসেস সাবধানী হয়েই ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিল। বাংলাকে প্রথম উইকেট তোলার জন্য অপেক্ষা করতে হয় ত্রয়োদশ ওভারের প্রথম বল অবধি। ৪১ রানের মাথায় প্রথম উইকেট হারানোর পর এক সময় সার্ভিসেসের স্কোর দাঁড়ায় ২৩ ওভারে ৬ উইকেটে ৭৪। দিনের শেষে নকুল শর্মা ৪৯ বলে সর্বাধিক ৩২ রানে অপরাজিত আছেন। সুরজ সিন্ধু জয়সওয়াল তিনটি মেডেন-সহ ৯ ওভারে ২৯ ও আকাশ দীপ ৭ ওভারে ৩১ রান খরচ করে তিনটি করে উইকেট দখল করেছেন। মহম্মদ শামি চারটি মেডেন-সহ ১১ ওভারে ২৭ রান দিয়ে তুলে নিয়েছেন ২ উইকেট।

Post Views: 222

Continue Reading

Previous: বসন্তপঞ্চমীতে অভিষেক ! পরিবার নিয়ে ব্যস্ত রইলেন বাগদেবীর আরাধনায়
Next: যতই আমারা মানা করি না কেন, আঁখি ফিরিয়ে “এবার যে যেতে হবে” শীতকে

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.