Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ডাক্তারকে হুমকির অভিযোগ বিজেপি নেতা রুদ্রনীলের বিরুদ্ধে, তদন্তে পুলিশ

ডাক্তারকে হুমকির অভিযোগ বিজেপি নেতা রুদ্রনীলের বিরুদ্ধে, তদন্তে পুলিশ

Online Desk নভেম্বর 25, 2025
rudranil.jpg

ওঙ্কার ডেস্ক: অভিনেতা তথা রাজনীতিবিদ রুদ্রনীল ঘোষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হল। তাঁর বিরুদ্ধে অভিযোগ, বারাসত সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের অতিরিক্ত সুপার ডাঃ সুব্রত মণ্ডলকে তিনি হুমকি দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, অভিনেতা নেতা রুদ্রনীল ঘোষের বিরুদ্ধে বারাসত থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। হাসপাতালের কাজে বাধা-সহ হুমকির অভিযোগ আনা হয়েছে বিজেপি নেতার বিরুদ্ধে। এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। বিষয়টি নিয়ে বারাসত জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) অতীশ বিশ্বাস সংবাদ মাধ্যমকে বলেন, ‘বারাসত সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।’

ঠিক কী অভিযোগ রুদ্রনীলের বিরুদ্ধে? জানা গিয়েছে, গত ১৯ নভেম্বর এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে উত্তর ২৪ পরগনার বারাসতে গিয়েছিলেন রুদ্রনীল ঘোষ। সেখানে দলের নেতা-কর্মীদের সঙ্গেও দেখা করেন তিনি। অভিযোগ, সেদিনই বারাসত সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের অতিরিক্ত সুপারের ঘরে গিয়েছিলেন বিজেপি নেতা। তাঁকে রুদ্রনীল হুমকি দেন বলে অভিযোগ। পরে বারাসত থানায় অভিযোগ দায়ের হয় বিষয়টি নিয়ে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন অভিনেতা রুদ্রনীল। তাঁর দাবি যে অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন। বরং সেদিন হাসপাতালের সুপারের সঙ্গে তাঁর হৃদ্যতাপূর্ণ আলোচনা হয়েছে।

Post Views: 184

Continue Reading

Previous: ‘ভারতের সঙ্গে বাণিজ্য বাড়াতে প্রস্তুত কাবুল’: তালিবান মন্ত্রী
Next: এসআইআর আবহে মধ্যপ্রদেশে ১০ দিনে ৬ ভোটকর্মীর মৃত্যু

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.