Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • -ট্রাম্পের শুল্কনীতি নিয়ে এবার মুখ খুলল মস্কো, বিশ্ব রাজনীতিতে একক আধিপত্যের জন্য মরিয়া আমেরিকা

-ট্রাম্পের শুল্কনীতি নিয়ে এবার মুখ খুলল মস্কো, বিশ্ব রাজনীতিতে একক আধিপত্যের জন্য মরিয়া আমেরিকা

Online Desk আগস্ট 5, 2025
maria-russia.png

ওঙ্কার ডেস্ক: রাশিয়ার বাণিজ্যিক বন্ধু রাষ্ট্রগুলির উপর আমেরিকার হুমকির প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া জানাল মস্কো। রুশ বিদেশ মন্ত্রকের অভিযোগ, বিশ্ব রাজনীতিতে নিজের একচেটিয়া আধিপত্য কায়েম রাখতে আমেরিকা এখন এক নতুন ঔপনিবেশিক নীতি অনুসরণ করছে।
সম্প্রতি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত-সহ রাশিয়ার বাণিজ্যিক অংশীদারদের বিরুদ্ধে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক বসানোর পাশাপাশি রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতার জন্য জরিমানা ধার্যের কথাও বলেছেন তিনি। আবারও নয়াদিল্লিকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানিয়েছেন, ভারতের উপর শুল্ক আরও বাড়ানো হবে।
এই পরিস্থিতিতে রুশ বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, এই ধরনের হুমকি আসলে সার্বভৌম দেশগুলির অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ। গ্লোবাল সাউথের উন্নয়নশীল দেশগুলির উপর চাপ সৃষ্টি করাই এর উদ্দেশ্য। তাঁর অভিযোগ, যারা আমেরিকার নীতিতে চলতে রাজি নয়, তাদের রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে চাপে রাখার চেষ্টা করছে ওয়াশিংটন।
জাখারোভা আরও জানান, রাশিয়া বন্ধু দেশগুলির সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে ব্রিকস জোটের কথা উল্লেখ করে তিনি বলেন, এই আন্তর্জাতিক জোট একটি ন্যায্য ও ভারসাম্যপূর্ণ বিশ্ব ব্যবস্থার পক্ষে। রাশিয়া চায়, বিশ্ব রাজনীতি একতরফা নয় বরং বহু রাষ্ট্রের সম্মিলিত অংশগ্রহণে পরিচালিত হোক।
মস্কোর বক্তব্য, কোনও নিষেধাজ্ঞা বা শুল্ক যুদ্ধ রাশিয়া ও তার বাণিজ্যিক অংশীদারদের দীর্ঘদিনের সম্পর্ককে প্রভাবিত করতে পারবে না। বরং এই ধরনের একতরফা পদক্ষেপ গোটা বিশ্ব ব্যবস্থাকে অস্থির করে তুলতে পারে। এই পরিস্থিতিতে সহযোগিতা, সম্মান এবং ভারসাম্য রক্ষাই একমাত্র পথ বলে মনে করছে রুশ প্রশাসন।

Post Views: 259

Continue Reading

Previous: লোকসভায় অভিষেক তৃণমূলের দলনেতা হতেই চীফ হুইপ থেকে ইস্তফা কল্যাণের, জোর জল্পনা
Next: আত্মবিশ্বাসই জয়ের সেরা অস্ত্র! ওভালে জয়ের পর বললেন সিরাজ

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.