ওঙ্কার ডেস্কঃ ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলায় ইরানের সুপ্রিম লিডার খামেনেইয়ের মৃত্যু হয়েছে। খামেনেইয়ের মৃত্যুর পর তাঁর দ্বিতীয় পুত্র, মোজতবা খামেনেই ইরানের সর্বোচ্চ নেতা হয়েছেন। বাবার পদের উত্তরসূরি মোজতবাকে মেনে নিতে পারছেন না ইরানবাসীই। ইরানবাসী এতটাই নারাজ যে মোজতবা খামেনেইয়ের মৃত্যু-কামনা করছেন। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।
সেই ভিডিওতে দেখা গিয়েছে, মানুষজন বাড়ি থেকে চিৎকার করে বলছেন ‘মোজতবার মৃত্যু হোক’! গোটা একটি পাড়া গমগম করছে মৃত্যু-কামনার সেই স্লোগানে। ক্ষমতার বংশানুক্রিমক পালাবদল মেনে নিতে চাইছেন না ইরানবাসী, এমনটাই মত ওয়াকিবহাল মহলের।
নিজেদের নতুন সর্বোচ্চ নেতাকে ইরানবাসী মেনে নিতে না চাইলেও, রাশিয়া পাশে রয়েছে। মোজতবাকে সমর্থন করেছে রাশিয়া। ভ্লাদিমির পুতিন বার্তা দিয়ে জানিয়েছেন, ‘‘তেহরাণের প্রতি আমাদের যে সমর্থন আগেও ছিল, ভবিষ্যপতেও থাকবে। আমি তা আবারও নিশ্চিত করছি। তেহরাণ এবং ইরানের পাশে আছি, থাকব। রাশিয়া ইরানের বিশ্বস্ত সঙ্গী হয়েই থাকবে।’ পুতিন জানিয়েছেন, বর্তমান সময়ে ইরান যে সশস্ত্র আগ্রাসনের বিরুদ্ধে লড়ছে, তখন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইয়ের শাসনে নিঃসন্দেহে দুরন্ত সাহস এবং নিষ্ঠার প্রয়োজন হবে।
