Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • রাশিয়া-ইউক্রেন বৈঠক অনিশ্চিত, শান্তি প্রচেষ্টায় চাপে ট্রাম্প

রাশিয়া-ইউক্রেন বৈঠক অনিশ্চিত, শান্তি প্রচেষ্টায় চাপে ট্রাম্প

Online Desk আগস্ট 25, 2025
IMG-20250824-WA04771.jpg

ওঙ্কার ডেস্ক: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কূটনীতি  বহু চেষ্টা করেও পূর্ব ইউরোপে শান্তি  ফেরাতে পারছেনা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ জটিলতার জাল কাটানো আর ও জটিলহয়েউঠছে দিন দিন। কিছু দিন আগে আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর ট্রাম্প দাবি করেছিলেন, আলোচনা অত্যন্ত ফলপ্রসূ। এমনকি পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মুখোমুখি আলোচনায় রাজি হয়েছেন বলেও জানিয়েছিলেন। কিন্তু সম্প্রতি রুশ বিদেশমন্ত্রী সেরগেই লাভরভ সাফ জানিয়ে দেন, দুই রাষ্ট্রনেতার বৈঠকের কোনও পরিকল্পনাই নেই। নিউ ইয়র্ক টাইম্‌সের দাবি, ক্রেমলিনের তরফে এটাই এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট ঘোষণা।

এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে লাভরভ বলেন, বৈঠকের জন্য আগে দরকার স্পষ্ট আলোচ্যসূচি, যা এখনও মেলেনি। তাই বৈঠকের সম্ভাবনা নেই। অথচ আলাস্কা থেকে ফিরে ট্রাম্প জানিয়েছিলেন, প্রয়োজনে আলোচনায় তিনিও যোগ দেবেন। পুতিনের সঙ্গে বৈঠকের পর বল তিনি জেলেনস্কির কোর্টে ঠেলে দিয়েছিলেন। যুদ্ধ থামাতে তাঁর চেষ্টা নিয়ে প্রশ্ন নেই, তবে লাভরভের মন্তব্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
লাভরভের আরও একটি মন্তব্য ঘিরে শোরগোল শুরু হয়েছে। তিনি বলেছেন, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার আলোচনায় রাশিয়াও যোগ দিতে চায়। কিন্তু ইউক্রেন ও ইউরোপের নেতারা এই দাবি একেবারে ‘অবাস্তব’ বলে উড়িয়ে দিয়েছেন।
পরিস্থিতি নিয়ে ট্রাম্প নিজেও হতাশ। ওভাল অফিসে দাঁড়িয়ে তিনি খোলাখুলি বলেছেন, ‘‘আমি এটা নিয়ে একেবারেই খুশি নই।’’ ইঙ্গিত দিয়েছেন, আগামী দু’সপ্তাহের মধ্যেই বড় কোনও সিদ্ধান্ত নিতে পারেন। আপাতত রাশিয়া ও ইউক্রেনের রাষ্ট্রপ্রধানদের সময় দিয়ে পরে অবস্থান নেবেন বলেই মনে করা হচ্ছে।
তবে এনবিসি নিউজে দেওয়া পৃথক এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স দাবি করেছেন, রাশিয়া নাকি গুরুত্বপূর্ণ কিছু দাবি থেকে সরে এসেছে। যুদ্ধ শেষে ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা স্বীকার, নিরাপত্তার নিশ্চয়তার মতো বিষয়ও তার মধ্যে আছে। ভান্সের কথায়, ‘‘সম্পূর্ণ সমঝোতা হয়নি বলেই যুদ্ধ চলছে। তবে কূটনৈতিক পথে আমরা এগোচ্ছি।’’

Post Views: 260

Continue Reading

Previous: শ্বাসকষ্ট জনিত কারণে ভর্তি ছিলেন হাসপাতালে, প্রয়াত বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়
Next: “ইউক্রেন হামলা থামাতে রাশিয়াকে বাধ্য করার লক্ষ্যে ভারতের উপর শুল্ক চাপ”, জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.