Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আমেরিকার সঙ্গে বাণিজ্য আলোচনায় স্বার্থরক্ষাকেই প্রসধান্য দেবে ভারত, জানালেন বিদেশ মন্ত্রী জয়শঙ্কর

আমেরিকার সঙ্গে বাণিজ্য আলোচনায় স্বার্থরক্ষাকেই প্রসধান্য দেবে ভারত, জানালেন বিদেশ মন্ত্রী জয়শঙ্কর

Online Desk অক্টোবর 6, 2025
jaishankar.png

ওঙ্কার ডেস্ক: ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় দিল্লি কোনও অবস্থাতেই নিজেদের স্বার্থকেই প্রাধান্য দেবে। তিনি বলেন, ভারতের কিছু ‘রেড লাইন’ রয়েছে, যা অতিক্রম করা যাবে না। সেই সীমারেখার মধ্যে থেকেই যেকোনও চুক্তি সম্পন্ন হবে। তাঁর কথায়, আলোচনায় অগ্রগতি হলেও এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো যায়নি।
জয়শঙ্কর অভিযোগ করেন, আমেরিকা ভারতীয় পণ্যের উপর একাধিক শুল্ক আরোপ করেছে, বিশেষত রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানির ক্ষেত্রে অতিরিক্ত শুল্ক চাপানো হয়েছে। তাঁর মতে, এই শুল্কনীতি সম্পূর্ণ অযৌক্তিক এবং অন্যায্য। তিনি এও জানান, ওয়াশিংটনের তরফে দিল্লির উপর নানা রকম চাপ সৃষ্টি করা হলেও ভারত নিজেদের স্বার্থের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করবে না। জাতীয় স্বার্থই হবে সরকারের প্রথম অগ্রাধিকার।
তবে সব বিরোধ থাকা সত্ত্বেও জয়শঙ্কর জোর দিয়ে বলেন, আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক নষ্ট হয়নি। বাণিজ্য নিয়ে মতভেদ থাকলেও প্রতিরক্ষা, প্রযুক্তি, পরিবেশ এবং আন্তর্জাতিক কূটনৈতিক সহযোগিতার মতো নানা ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক এগিয়ে চলেছে। অতীতে একাধিক বার ভারতকে নিশানা করলেও দুই দেশের বানিজ্যিক ও কুটনৈতিক সম্পর্ক যে ঠিক আছে তা ট্রাম্প শিবির বার বার বলে এসেছে।
প্রসঙ্গত ভারতের উপর আমেরিকা ইতিমধ্যেই ৫০% শুল্ক চাপিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের কথায় রাশিয়া থেকে কম দামে তেল কিনে দুই বছর যাবত চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে মদত দিচ্ছে ভারত। নয়া দিল্লির তরফ থেকে অবশ্য এই অপবাদ একেবারেই মেনে নেওয়া হয়নি। কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে মার্কিন প্রেসিডেন্টের এহেন অপবাদ অপ্রাসঙ্গিক এবং অযৌক্তিক। এমনকি বিদেশ মন্ত্রক প্রমাণসহ দেখিয়েছে যে শুধুমাত্র ভারতই নয় ইউরোপের বাকি দেশ গুলিও রাশিয়া থেকে বহু মাত্রায় তেল কিনছে। এরপর দুই দেশের সম্পর্কের গতি যে ভালো দিকে যাবেনা তা আশা করেছিল আন্তর্জাতিক রাজনৈতিক মহল। কিন্তু তারপর নয়া দিল্লির প্রতি ট্রাম্পকে নিজের সুর নরম করতে দেখা গেছে। এই অবস্থায় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর নিজেদের অবস্থান ষ্পষ্ট করে দিল।
বিদেশমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট, দিল্লি যেমন বিশ্বশক্তির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী, অন্যদিকে তেমনই নিজেদের সীমারেখা মেনে শক্ত অবস্থান নিতে প্রস্তুত। ফলে আমেরিকার সঙ্গে আলোচনায় আপসের জায়গা থাকলেও ভারতের স্বার্থ রক্ষার প্রশ্নে কোনও আপস হবে না এটাই এখন নয়া দিল্লির অবস্থান।

Post Views: 127

Continue Reading

Previous: প্রবল বৃষ্টি, দার্জিলিংয়ে ভূমিধসে ২০ জনের মৃত্যু ! সিকিমের যোগাযোগ বিচ্ছিন্ন
Next: দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি, উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.