Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভেনেজুয়েলা সঙ্কট নিয়ে উদ্বেগ ভারতের, আলোচনার আর্জি এস জয়শঙ্করের

ভেনেজুয়েলা সঙ্কট নিয়ে উদ্বেগ ভারতের, আলোচনার আর্জি এস জয়শঙ্করের

Online Desk জানুয়ারি 7, 2026
s-jaishankar-ee.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করেছে। প্রেসিডেন্টকে বন্দি করে রাখা হয়েছে নিউইয়র্কের একটি কারাগারে। যে ঘটনার বিরোধিতা করে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদে সামিল হয়েছেন মানুষ। এই আবহে ভেনেজুয়েলার সঙ্কট নিয়ে উদ্বেগ প্রকাশ করল ভারত। ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনাবলিতে উদ্বিগ্ন ভারত। ভেনেজুয়েলার মানুষের কল্যাণ ও নিরাপত্তাকে গুরুত্ব দেওয়ার আর্জি জানিয়েছেন সংশ্লিষ্ট সব পক্ষকে।

লুক্সেমবার্গে একটি অনুষ্ঠানে এস জয়শঙ্কর বলেন, ‘আমরা এই ঘটনাপ্রবাহে উদ্বিগ্ন। সংশ্লিষ্ট সব পক্ষকে অনুরোধ করব, ভেনেজুয়েলার মানুষের কল্যাণ ও নিরাপত্তার জন্য তারা যেন আলোচনায় বসে একটি সিদ্ধান্তে পৌঁছন। তিনি জোর দিয়ে বলেন, ভারতের উদ্বেগ হল, ভেনেজুয়েলার মানুষ যেন এই সঙ্কট থেকে ভাল ভাবে বেরিয়ে আসতে পারে।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি কারাকাসে মার্কিন বাহিনী আচমকা হামলা চালায়। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। যার পর থেকে ভেনেজুয়েলায় সঙ্কট তৈরি হয়। ডেল্টা ফোর্স ভেনেজুয়েলার প্রাক্তন প্রেসিডেন্ট এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ঘরের মধ্যে থেকে টেনে বের করে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। দ্বিতীয় বার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় হামলার হুমকি দিচ্ছিলেন। তার পরেই এই পদক্ষেপ নেওয়া হয়। নিকোলাস মাদুরো মাদক চক্র পরিচালনা এবং মাদক-সন্ত্রাসে জড়িত বলে অভিযোগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মাদুরোকে পদত্যাগ করার জন্যও চাপ দিয়ে আসছিলেন ট্রাম্প।

Post Views: 191

Continue Reading

Previous: মাদকচক্র বাহানা মাত্র, ট্রাম্পের নজর ভেনেজুয়েলার তেলে; সমাজমাধ্যমে পোষ্ট প্রেসিডেন্টের
Next: মোদী আমায় নিয়ে খুশি নন, বললেন ট্রাম্প, দিলেন ব্যাখ্যাও

সম্পর্কিত গল্প

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.