Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • শিষ্যার ‘মগজধোলাই’ মামলায় সুপ্রিমে স্বস্তি সদগুরুর

শিষ্যার ‘মগজধোলাই’ মামলায় সুপ্রিমে স্বস্তি সদগুরুর

Online Desk অক্টোবর 3, 2024
32.png

ইন্দ্রানী চক্রবর্তীঃ “আমার মেয়েদের মগজধোলাই করা হয়েছে “এই অভিযোগে মাদ্রাসা হাইকোর্টে পিটিশন ফাইল করেছিলেন তামিলনাড়ুর এক অবসরপ্রাপ্ত অধ্যাপক। ওই অধ্যাপকের অভিযোগ ছিল তার মেয়েদের মগজধোলাই করার কারণে তারা সন্ন্যাস গ্রহণ করেছেন এবং সৎ গুরুর ঈশা ফাউন্ডেশনে বাস করছেন। এই মামলার তদন্তে আপাতত স্থগিতাদের জারি করেছে সুপ্রিম কোর্ট।

অধ্যাপক ডঃ এস কামরাজের দায়ের করা একটি আবেদনের শুনানির সময়, মাদ্রাস হাইকোর্ট কোয়েম্বাটোর গ্রামীণ পুলিশকে একটি তদন্ত পরিচালনা করার এবং একটি প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছিল। ডঃ এস কামরাজ অভিযোগ করেছিলেন যে তার দুই মেয়ে, গীতা কামরাজ (৪২) এবং লথা কামরাজ (৩৯) কোয়েম্বাটুরে ফাউন্ডেশনে বন্দী। তিনি এও অভিযোগ করেন, সংগঠনটি বিভিন্ন মানুষের ‘মগজধোলাই’ করার মাধ্যমে তাদের সন্ন্যাসীতে রূপান্তরিত করছে এবং পরিবারের সাথে তাদের যোগাযোগ ছিন্ন করছে।
মাদ্রাজ হাই কোর্টের নির্দেশের জেরে মঙ্গলবার একজন এএসপির নেতৃত্বে তিন জন ডিএসপি সম্বলিত কোয়েম্বাটোর পুলিশের অন্তর্গত ১৫০জনের ব্যাটেলিয়ন কোয়েম্বাটুরের ঈশা ফাউন্ডেশনে ঢোকে। প্রশাসনের তরফ থেকে জানানো হয় যে মামলার ভিত্তিতে আশ্রমের বাসিন্দাদের তথ্য যাচাই করার জন্য এই অভিযান করা হয়েছে।

পুলিশি অভিযানের বিষয়ে ঈশা ফাউন্ডেশন জানিয়েছে, “আদালতের নির্দেশ অনুসারে, এসপি সহ পুলিশ সাধারণ তদন্তের জন্য ইশা যোগ কেন্দ্রে এসেছেন। তারা বাসিন্দা এবং স্বেচ্ছাসেবকদের বিষয়ে অনুসন্ধান করছে, তাঁদের জীবনধারা বুঝতে তাঁরা কীভাবে আসে এবং থাকে ইত্যাদি বুঝতে।” যদিও এর বিরোধিতায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সদগুরু। তাঁর আবেদনের ভিত্তিতে তদন্তে স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে ওই মামলার শুনানিতে ঈশা ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত এক চিকিৎসকের বিরুদ্ধ শিশু নিগ্রহের অভিযোগের প্রসঙ্গও ওঠে। যাঁর বিরুদ্ধে ইতিপূর্বে পকসো আইনে মামলা হয়েছিল। এই প্রসঙ্গে ঈশা ফাইন্ডেশনের আইনজীবী মুকুল রোহতগি দাবি করেন যে উক্ত নিগ্রহের ঘটনা আশ্রমের ভিতরে ঘটেনি। এই দিন শুনানিতে প্রধান বিচারপতি জানান, কোনও ধর্মীয় সংগঠনে এভাবে একদল পুলিশ ঢোকানো যায় না। বরং একজন বিচার বিভাগীয় কর্মকর্তাকে আশ্রম পরিদর্শনে পাঠানো হবে। তারাই দুই তরুণীর সঙ্গেও কথা বলবেন। এছাড়াও পুলিশের কাছে মামলার স্ট্যাটাস রিপোর্ট চেয়েছে শীর্ষ আদালত।

Post Views: 128

Continue Reading

Previous: উজ্জ্বল মখমলের মতো ত্বক, তাও আবার বাড়িতে বসে! রইলো টপ সিক্রেট
Next: ম্যাচ গড়াপেটার পর এবার আর্থিক দুর্নীতির অভিযোগ, আজহারকে তলব ইডির

সম্পর্কিত গল্প

20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
20251210_164740.jpg

দিল্লির উত্তম নগরে হোলির রঙ দেওয়া নিয়ে সংঘর্ষ, যুবকের মৃত্যু, বিক্ষোভে বজরং দল

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.