Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিনোদন
  • শুদ্ধ সুরের অক্লান্ত যোদ্ধা

শুদ্ধ সুরের অক্লান্ত যোদ্ধা

Online Desk নভেম্বর 28, 2025
Salil.jpg

রজত ভট্টাচার্য

আমরা যারা বাংলা সিনেমা ও গানের প্রেমে বড় হয়েছি, তাদের কাছে একটা নাম আজও কাঁপা কাঁপা আবেগ তৈরি করে, তিনি হলেন সালিল চৌধুরী। তাঁর জন্মশতবর্ষের এই বছরে আমরা শুধু একজন সুরকারকে নয়, একটি যুগকে স্মরণ করি। আজ আমি লিখতে চাই সেই মানুষটিকে, যিনি আমাদের হৃদয়ে যতটা, সুরের জগতে তার থেকেও অসীম বড়। কারণ, তিনি শুধু গান বানাননি, তিনি সময়কে সুরে বেঁধেছেন।

সলিল চৌধুরীর জন্ম ১৯২৫ সালের ১৯ নভেম্বর, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। ছোটবেলায় বাবার চাকরির সুবাদে আসামের চা-বাগানে বড় হওয়া। কাক-শালিকের ডাক, বনের শব্দ, বিদেশি ক্ল্যাসিকাল মিউজিক, সবই মিশে গেছে তাঁর রক্তে। খুব ছোট বয়স থেকেই তিনি ফ্লুট, পিয়ানো, এসরাজ, হারমোনিকা বাজানো নিজে নিজেই শিখে ফেলেছিলেন। তিনি ছিলেন জাতশিল্পী, সহজমানুষ, অসামান্য প্রতিভার অধিকারী। ২০ বছর বয়সে তিনি লিখেছিলেন, “কোনো এক গাঁয়ের বধূ…” যা শুধু একটি গান নয়, একটা সময়ের আর্তনাদ, একটা পৃথিবীর প্রতিবাদ। পরে যখন হেমন্ত মুখোপাধ্যায় সেই গান গাইলেন, তখন যেন গোটা বাংলা থমকে দাঁড়াল। তারপর “রানার”, রণদা-র কবিতার আগুন হেমন্তের কণ্ঠের আগুন আর সলিলের সুর মিলে জন্ম নিল এক ইতিহাস। যা আজও শুনলে মনে হয় বুকে কেউ হাত রেখে বলছে, “দৌড়াও… হার মানো না।”

সলিল চৌধুরী ছিলেন একসঙ্গে সুরকার, গীতিকার, গল্পকার, স্ক্রিপ্টরাইটার, মিউজিক অ্যারেঞ্জার আর ছিল তাঁর বিপ্লবী মনন। তিনি শুধু বাংলা নয়, হিন্দি, মালায়ালাম, তামিল, তেলেগু সহ প্রায় ১৩টি ভাষায় কাজ করেছেন। ৭৫-এর বেশি হিন্দি সিনেমায়, ৪০-এর বেশি বাংলা সিনেমায়, ২৭টি মালায়ালম সিনেমায় তাঁর সুর আজও প্রাণবন্ত। ‘দো বিঘা জমিন’-এর কাহিনীকার ছিলেন তিনি। ‘মধুমতী’র তাঁকে কালজয়ী করে রেখেছে। ‘আনন্দ’ ছবির ‘জিন্দেগী ক্যায়সি হ্যায় পাহেলি’-র সুর তাঁকে চির স্মরণীয় করে রাখবে। তবু বলিউড কখনোই তাঁকে প্রাপ্য সম্মান দেয়নি। এত বড় বড় অবদান সত্ত্বেও তাঁকে বারবার উপেক্ষিত হতে হয়েছে। যেন সুর বাঁধা ছিল কলকাতার ট্রামের আলোয়, আর মুম্বাইয়ের গ্ল্যামার তাকে বুঝতে পারেনি। কিন্তু দক্ষিণ ভারত তাঁকে মাথায় বসিয়েছে। বিশেষ করে মালায়ালম ইন্ডাস্ট্রিতে— তিনি একটি পিলার। তার সুর ছাড়া আজও মালায়ালম ফিল্ম-ইন্ডাস্ট্রির ইতিহাস অসম্পূর্ণ।

সলিল চৌধুরীর রিদম ছিল সম্পূর্ণ অন্যরকম। পাশ্চাত্য ও ভারতীয় সঙ্গীতকে এমনভাবে মেলাতে পারতেন যে মেলোডি আর রিদম একই সঙ্গে নাচত। অনেকেই চেষ্টা করেছে, কিন্তু এখনও কেউ তাঁর স্টাইল নকল করতে পারেনি। ওই বিখ্যাত কথাটি— “He was the most complete composer India ever had.” একটুও বাড়াবাড়ি নয়।

বড় শিল্পী যেমন হন আলো, তেমনই কখনো কখনো হন বিতর্কের কেন্দ্র। সলিল চৌধুরীর জীবনেও দ্বিতীয় বিবাহের ঘটনা নিয়ে অনেক আলোচনা হয়েছে।হয়তো তিনি ভুলও করেছেন, কিন্তু নিজেকে কখনো লুকাননি। কারণ তিনি প্রথমে মানুষ, তারপর প্রতিভা। IPTA আন্দোলনে, মানুষের অধিকারের লড়াইয়ে তিনি সুর তুলেছেন অস্ত্রের মতো। গান দিয়ে আন্দোলন, সুর দিয়ে বিপ্লব।

আজ শতবর্ষে আমাদের প্রশ্ন, কেন এই মানুষটি তাঁর প্রাপ্য সম্মান পেলেন না ? কেন আজকের প্রজন্ম তাঁকে পুরোপুরি জানে না ? এখন সময় এসেছে সলিল চৌধুরীকে তাঁর ন্যায্য জায়গায় ফেরানোর। “তিনি সুরের পরশ, সময়ের কবিতা, মানুষের গান।” তিনি শুধু একজন সুরকার নন—তিনি এক প্রতিষ্ঠান।

Post Views: 177

Continue Reading

Previous: টলিপাড়ায় সানাইয়ের সুরে নতুন গুঞ্জন, এবার বিয়ের পিঁড়িতে বসছেন রুদ্রনীল ঘোষ?
Next: গ্রামীণ বিকাশে উদ্যোগী কৃষি বিকাশ শিল্প কেন্দ্র, দিল্লিতে আয়ুর্বেদ নিয়ে সেমিনার

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.