Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সল্টলেকে তরুণীর মৃত্যুতে ফের প্রশ্নের মুখে ট্রাফিক নিয়ন্ত্রণ ও নগর পরিকল্পনা

সল্টলেকে তরুণীর মৃত্যুতে ফের প্রশ্নের মুখে ট্রাফিক নিয়ন্ত্রণ ও নগর পরিকল্পনা

Online Desk এপ্রিল 5, 2025
Accident.jpg

নিজস্ব সংবাদদাতা, কলকাতা : শনিবার সকালে সল্টলেক সেক্টর ফাইভের ওয়েবেল মোড়ে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। সাঁতরাগাছি-বারাসত রুটের একটি যাত্রীবোঝাই বাস ধাক্কা মেরে পিষে দিল রজনী মাহাতো নামে এক তরুণী তথ্যপ্রযুক্তিকর্মীকে। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি রাস্তার একপাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পিছন থেকে বাসটি এসে তাঁকে ধাক্কা মারে। গতির নিয়ন্ত্রণ হারিয়ে চাকা চলে যায় তাঁর মাথার ওপর দিয়ে। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।

এই ঘটনা শুধু একটি প্রাণের অপচয় নয়। বরং আরও একবার প্রকাশ্যে এল কলকাতার ট্রাফিক ব্যবস্থার চূড়ান্ত অব্যবস্থা এবং প্রশাসনিক উদাসীনতা। প্রতিদিন হাজার হাজার কর্মী যাতায়াত করেন সেক্টর ফাইভে। অথচ, এই করিডোরে পর্যাপ্ত গণপরিবহণের অভাব। সময়মতো বাস না পাওয়া, অতিরিক্ত ভিড়, এবং যানবাহনের বেপরোয়া গতি, সব মিলিয়ে মৃত্যু যেন এখানে সময়ের অপেক্ষা মাত্র। সরকার ও ট্রাফিক প্রশাসনের কাছে প্রশ্ন উঠছে, কেন এখনও সেক্টর ফাইভের মতো গুরুত্বপূর্ণ কর্পোরেট অঞ্চলে নির্দিষ্ট ফুটপাত এবং পথচারী জন্য সঠিক সুরক্ষিত নয় ! প্রশ্ন উঠছে, যেখানে দুর্ঘটনা প্রায়শই ঘটে থাকে, সেখানে কেন নিয়মিত ট্রাফিক নজরদারি নেই রাস্তার মোড়গুলিতে ? আর কবে নাগরিকদের নিরাপদে যাতায়াত করার অধিকার সুনিশ্চিত হবে ?

এই ঘটনা শুধু একটি পথ দূর্ঘটনা নয়, বরং এটি একটি বৃহত্তর ব্যর্থতার প্রতিচ্ছবি। ইতিমধ্যেই পুলিশ, বাসচালক এবং কন্ডাক্টরকে গ্রেফতার করেছে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, এই দায় কেবল তাঁদের একার ? নাকি একটি গোটা অব্যবস্থার শিকার হলেন রজনী মাহাতোর মতো আরও একজন সাধারণ মানুষ ? ট্রাফিক নিয়ন্ত্রণে কঠোর নীতি এবং তার বাস্তবায়ন ছাড়া এই শহর আরও কত রজনী মাহাতোর প্রাণ নেবে, তার হিসেব রাখা কঠিন ।

Post Views: 122

Continue Reading

Previous: বিমসটেকভুক্ত দেশগুলিতে ক্যান্সার চিকিৎসায় প্রশিক্ষণ ও সহায়তা দেবে ভারত: মোদী
Next: নবরাত্রির প্রথম দিনে পিরিয়ড—আত্মঘাতী মহিলা সামাজিক ট্যাবু না কি পরিকল্পিত খুন ?

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.