Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সিপিএমের ডাকা বনধে মিশ্র সাড়া সন্দেশখালিতে

সিপিএমের ডাকা বনধে মিশ্র সাড়া সন্দেশখালিতে

Online Desk ফেব্রুয়ারি 12, 2024
20240212_125749.jpg

অরিন্দম হরি,সন্দেশখালি: সিপিএমের ডাকে সন্দেশখালিতে ১২ ঘণ্টার বনধে মিশ্র সাড়া। মূল সন্দেশখালি এলাকায় বন্ধের বেশ কিছুটা প্রভাব পড়েছে। বেশিরভাগ দোকানপাটই বন্ধ। রাস্তায় যান বাহনের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় অনেক কম। যদিও দ্বীপ অঞ্চলগুলিতে জীবনযাত্রা প্রায় স্বাভাবিক আছে বলে খবর। রয়েছে চাপা উত্তেজনাও। চলছে পুলিশি টহল। সকাল থেকেই থমথমে পরিবেশ সন্দেশখালির বিভিন্ন অংশে। অন্যদিকে বসিরহাটের এসপি অফিস ঘেরাও করার কর্মসূচি রয়েছে সিপিআইএম-এর। পাশাপাশি নিরাপদ সর্দারকে এদিন বসিরহাট কোর্টে তোলার কথা। প্রসঙ্গত সন্দেশখালিতে তৃণমূল নেতা শুভ হাজরার পোল্ট্রি ফার্মে আগুন এবং বাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশ মোট ১১১ জনের নামে এফআইআর করেছিল। তার মধ্যে এক নম্বর নাম ছিল সিপিআইএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের। পুলিশ রবিবার বাঁশদ্রোণী থানা এলাকা থেকে নিরাপদ সর্দারকে গ্রেফতার করে। এরপরই সিপিএম সমর্থকরা বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করেন। সোমবার দুপুর ২টো নাগাদ বসিরহাট কোর্টে নিরাপদে সর্দারকে তোলবার কথা। নিরাপদ সরদারকে গ্রেপ্তারের প্রতিবাদে সিপিআইএম সন্দেশ খালি এক এবং দুই নম্বর ব্লকে বন্ধের ডাক দেয় । সোমবার সন্দেশখালিতে যাওয়ার পথে রাজ্যপালের কনভয়ের সামনে বিক্ষোভ। বিক্ষোভের জেরে মিনাখা বিডিও অফিসের সামনে প্রায় ৪ মিনিট থমকে যায় রাজ্যপালের কনভয়। পরে নিরাপত্তাকর্মীরা বিক্ষোভকারীদের সরিয়ে দেন। এদিন সাড়ে ১১ টা নাগাদ ধামাখালি পৌঁছন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মিনাখাঁ, মালঞ্চ, বামনপুকুর, কালীতলায় ফ্লাগ, ফেস্টুন নিয়ে বিক্ষোভ দেখালেন তৃণমূল সমর্থিত জনতা। ১০০ দিনের কাজ ও আবাস যোজনার টাকা না পাওয়ায় বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থক ও গ্রামবাসীরা।
এদিকে ৫০ জন বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে সন্দেশখালি আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তবে তাকে সন্দেশখালিতে ঢুকতে দেওয়া হবে না বলেই পুলিশ সূত্রে খবর।

Post Views: 94

Continue Reading

Previous: অজিদের বিরুদ্ধে বিপর্যস্ত ভারতীয় দলকে কী বার্তা দিলেন জয় শাহ!
Next: ম্যারাথনে বিশ্বরেকর্ড করা দৌড়বিদের গাড়ি দুর্ঘটনায় থেমে গেলো জীবন

সম্পর্কিত গল্প

Untitled1.png

SSC পরীক্ষায় টুকলি করতে গিয়ে পাকড়াও ৬ পরীক্ষার্থী

Online Desk মার্চ 9, 2026
Untitled.png

বকখালির পরিবর্তন সংকল্প যাত্রার সূচনায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

Online Desk মার্চ 9, 2026
gambhir-surya.jpg

২০২৬ এর পর ২০২৮ বিশ্বকাপই লক্ষ্য সূর্যর, ট্রফি জেতার পর জানিয়ে দিলেন ভারত অধিনায়ক

Online Desk মার্চ 9, 2026

You may have missed

Untitled1.png

SSC পরীক্ষায় টুকলি করতে গিয়ে পাকড়াও ৬ পরীক্ষার্থী

Online Desk মার্চ 9, 2026
Untitled.png

বকখালির পরিবর্তন সংকল্প যাত্রার সূচনায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

Online Desk মার্চ 9, 2026
FotoJet.jpg

‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবিতে দেবের বিপরীতে থাকবেন কোন নায়িকা? জল্পনা শেষ করে সামনে এল ছবির প্রথম পোস্টার

Online Desk মার্চ 9, 2026
MOJTABA-KHAMENEI.jpg

খামেনেইয়ের উত্তরসূরি ছেলে মোজতবা, খামেনেই-পুত্রই ইরানের নয়া সুপ্রিম লিডার

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.