Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বেকসুর খালাস চেয়ে হাইকোর্টে সঞ্জয়, মামলা গ্রহণ করল আদালত

বেকসুর খালাস চেয়ে হাইকোর্টে সঞ্জয়, মামলা গ্রহণ করল আদালত

Online Desk জুলাই 16, 2025
Calcutta_highcourt.jpg

ওঙ্কার ডেস্ক: আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রায় বেকসুর খালাস
চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন। তাঁর মামলা গ্রহণ করেছে আদালত। বুধবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই যে মামলা দায়ের করেছে, তার সঙ্গে জুড়ে আগামী সেপ্টেম্বর মাসে এই মামলাটির শুনানি হবে।

উল্লেখ্য, গত বছর ৯ আগস্ট আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়েছিল। এই ঘটনায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদহ আদালত। তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। সেই রায়কে
চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সঞ্জয়ের মৃত্যুদণ্ডের জন্য আর্জি জানিয়েছে। অন্য দিকে দোষী সঞ্জয় রায়ের আইনজীবী বেকসুর খালাস চেয়ে পাল্টা হাইকোর্টে মামলা দায়ের করেছেন। বুধবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে, নির্যাতিতা তরুণীর পরিবার যদি চায় তাঁরাও এই মামলায় হাইকোর্টকে সহযোগিতা করতে পারবে। সঞ্জয়ের আইনজীবী কৌশিক গুপ্ত আদালতে জানান, তাঁর মক্কেলকে বেকসুর খালাস দেওয়ার যথেষ্ট কারণ রয়েছে। তাঁর দাবি, কিছু সাক্ষ্যপ্রমাণের উপর ভিত্তি করে অভিযোগ প্রমাণ করা যায় না।

আরজি কর কাণ্ডে নিহত নির্যাতিতার পরিবারের অবশ্য অভিযোগ, গোটা ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত। তাদের খুঁজে বের করতে সঞ্জয়ের সাহায্য লাগবে বলে দাবি নির্যাতিতার বাবা মায়ের। ঘটনার এক বছরের দিনে আগামী ৯ অগাস্ট নতুন করে আন্দোলনের ঝাঁজ বাড়াতে চাইছেন আন্দোলনকারী চিকিৎসকরা।

Post Views: 198

Continue Reading

Previous: মধুচক্রের ফাঁদে পরে লক্ষাধিক টাকা খুয়িয়েছেন উচ্চপদস্থ পুলিশ অফিসাররা, প্রতারণার অভযোগ মহারাষ্ট্রে মহিলার বিরুদ্ধে
Next: মহারাষ্ট্রে চলন্ত বাস থেকে নিজের সদ্যজাত শিশুকে ছুড়ে ফেলে দিলেন বাবা-মা, ঘটনা গিরে এলাকাজুরে চাঞ্চল্য

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.