Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ১৯ বছর ধরে ‘ঘুমিয়ে’, ৩৬ বছরে পা দিলেন সৌদির রাজপুত্র

১৯ বছর ধরে ‘ঘুমিয়ে’, ৩৬ বছরে পা দিলেন সৌদির রাজপুত্র

Online Desk এপ্রিল 23, 2025
20250423_161116.jpg

ওঙ্কার ডেস্ক: দীর্ঘ ১৯ বছর ধরে কোমায় রয়েছেন সৌদি আরবের রাজপুত্র আল-ওয়ালিদ বিন খালেদ বিন তালাল। কোমায় ঘুমন্ত অবস্থায় গত ১৮ এপ্রিল তিনি পা দিলেন ৩৬ বছর বয়সে। ছেলের ৩৬ তম জন্মদিনেও আশা ছাড়ছেন না তাঁর বাবা মা। তাঁদের বিশ্বাস ছেলে একদিন সুস্থ হয়ে উঠবেন।

সৌদি রাজপুত্র কেন এত বছর ধরে কোমায়? জানা যায়, ২০০৫ সালে লন্ডনে এক ভয়াবহ পথ দুর্ঘটনার শিকার হন তিনি। সেই সময় তাঁর গুরুতর চোট লাগে। চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও স্বাভাবিক অবস্থায় আর ফিরতে পারেননি তিনি। সেই দুর্ঘটনার পর থেকেই তিনি কোমায় রয়েছেন।

তাঁকে দেখে প্রথম থেকেই চিকিৎসকেরা জানিয়েছেন, অবস্থা সংকটজনক। ফলে লাইফ সাপোর্টে তাঁকে রাখা হয়। আর সেই থেকে এখনও পর্যন্ত লাইফ সাপোর্টে রয়েছেন তিনি। হাসপাতালে একটি ভেন্টিলেটর তাঁর শ্বাসপ্রশ্বাস নিয়ন্ত্রণ করে। আর দেহের পুষ্টি জোগাতে একটি ফিডিং টিউবের মাধ্যমে তাঁকে খাওয়ানো হয়। লাগাতার চেষ্টার পরেও ওই যুবকের মস্তিষ্ক কোনও সাড়া দেয়নি। তবে ২০১৯ সালে তাঁর আঙুল নড়েছিল, মাথাও সামান্য সরেছিল।

১৮ এপ্রিল সৌদি রাজপুত্রের জন্মদিনে সমাজ মাধ্যমে অনেকে শুভেচ্ছা জানিয়েছেন। বহু মানুষ তাঁর সুস্থতা কামনা করেছেন। রাজপুত্রের বাবা প্রিন্স খালেদ বিন তালাল ও মা প্রিন্সেস রীমা বিনত তালালের বিশ্বাস, তাঁদের ছেলে একদিন চোখ মেলে তাকাবে। সেই আশায় বুক বাঁধছেন তাঁরা।

Post Views: 131

Continue Reading

Previous: এবার খুনের হুমকি ফোন পেলেন টাইগার শ্রফ! গ্রেফতার অভিযুক্ত
Next: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর বারামুল্লায় দুই অনুপ্রবেশকারীকে খতম করল সেনা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.