Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পডুয়াদের সামনেই কর্মরত প্রধান শিক্ষককে মার তৃণমুল নেতার; কাকদ্বীপে চাঞ্চল্য

পডুয়াদের সামনেই কর্মরত প্রধান শিক্ষককে মার তৃণমুল নেতার; কাকদ্বীপে চাঞ্চল্য

Online Desk সেপ্টেম্বর 17, 2025
kakdwip.png

ওঙ্কার ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে স্কুলপ্রধানকে প্রকাশ্যে মারধরের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা তথা পঞ্চায়েত সদস্য ত্রিদিব বারুইয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন কান্তি পালকে স্কুলের মধ্যেই অপমানজনকভাবে হেনস্থা ও শারীরিকভাবে আক্রমণ করেছেন। ঘটনায় রীতিমতো অস্বস্তিতে পড়েছে রাজ্য শাসক দল।
ঘটনা ঘটে বীরেন্দ্র বিদ্যানিকেতন স্কুলে। অভিযোগ, ছাত্রছাত্রীদের শিক্ষা সফরের জন্য টাকা তোলা হয়েছিল। সেই অর্থ নিয়ে স্কুল কর্তৃপক্ষ ও ব্যবস্থাপনা কমিটির মধ্যে মতবিরোধ তৈরি হয়। স্কুলপ্রধান মিলন কান্তি পাল দাবি করেন, তিনি সমস্ত হিসেবপত্র যথাযথভাবে জমা দিয়েছিলেন। কিন্তু ওই অর্থের ব্যবহার নিয়ে ত্রিদিব বারুই অভিযোগ তুলতে শুরু করেন। কথা কাটাকাটি চরমে উঠতেই তিনি আচমকাই প্রধান শিক্ষককে ধাক্কা মেরে অফিস কক্ষ থেকে বের করে আনেন এবং হাত তুলতে থাকেন। ঘটনায় স্কুলপ্রধানের গলায় ও হাতে আঘাত লাগে বলে অভিযোগ।
এই ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে, অভিযুক্ত তৃণমূল নেতা প্রধান শিক্ষককে ধাক্কা দিচ্ছেন এবং তাঁকে বাইরে টেনে বের করার চেষ্টা করছেন। ভিডিওটি ভাইরাল হতেই শিক্ষকমহল ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে।
আহত মিলন কান্তি পাল জানিয়েছেন, ‘‘বিদ্যালয়ের উন্নতির স্বার্থে আমি সবসময় নিরপেক্ষভাবে কাজ করেছি। কিন্তু রাজনৈতিক চাপে পড়ে আজ আমাকে স্কুলে প্রকাশ্যে মারধর করা হল। শিক্ষক সমাজের জন্য এটি লজ্জাজনক ঘটনা।’’ অন্যদিকে অভিযুক্ত ত্রিদিব বারুই দাবি করেছেন, তিনি কোনও হামলা করেননি। তাঁর বক্তব্য, ‘‘প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা তুলেছিলেন, কিন্তু ব্যবস্থাপনা কমিটিকে জানাননি। আমি শুধু সেটি প্রশ্ন করতেই উনি অপ্রীতিকর ভাষা ব্যবহার করেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।’’
এই ঘটনার পর বিরোধী দলগুলি শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে। তাঁদের অভিযোগ, রাজ্যের শিক্ষাঙ্গনে ক্রমশ রাজনৈতিক হস্তক্ষেপ বাড়ছে, যার ফলে শিক্ষকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিজেপির রাজ্য নেতৃত্ব দাবি করেছে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এভাবে শিক্ষকদের উপর হামলা চালাচ্ছে। তৃণমূলের স্থানীয় সাংসদ মন্তু রাম পাখিরা অবশ্য জানিয়েছেন, ‘‘ঘটনা দলের নজরে এসেছে। তদন্তে প্রমাণিত হলে দলের পক্ষ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’’

Post Views: 89

Continue Reading

Previous: ভারতে সঙ্কুচিত হচ্ছে মহিলাদের কাজের সুযোগ: রিপোর্ট
Next: চারধাম যাত্রায় বেরিয়ে হুগলিতে দুর্ঘটনায় উত্তরপ্রদেশের পুণ্যার্থীরা ! মৃত ১ যাত্রী, জখম ৩০ জন

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.