Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • এসসিও বৈঠকে যোগ দিতে চিনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ, জানালেন ‘বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরব’

এসসিও বৈঠকে যোগ দিতে চিনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ, জানালেন ‘বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরব’

Online Desk জুন 25, 2025
rajnath-ff.jpg

ওঙ্কার ডেস্ক: সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও বৈঠকে যোগ দিতে চিনে যাচ্ছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বুধবার নিজেই এক্স হ্যান্ডেলের এক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি।

এক্স হ্যান্ডেলের পোস্টে প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরব। রাজনাথ সিং লিখেছেন, ‘আজ, ২৫শে জুন, আমি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে অংশ নিতে চীনের কিংদাওতে যাচ্ছি। বিভিন্ন প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে একাধিক বিষয়ে আমার মতবিনিময় করার সুযোগ থাকবে। বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরার জন্য এবং সন্ত্রাসবাদ নির্মূল করার জন্য যৌথ ও ধারাবাহিক প্রচেষ্টার আহ্বান জানাতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

উল্লেখ্য, ২৫ থেকে ২৭ জুন পর্যন্ত এসসিও এর বৈঠক চলবে। ভারতের পাশাপাশি ওই বৈঠকে অংশ নেবেন, কাজাখিস্তান, কিরগিজস্তান, তাজাকিস্তান, চিন, পাকিস্তান, রাশিয়া, ইরান, বেলারুশ ও উজবেকিস্তান-সহ মোট ১০ দেশের প্রতিরক্ষামন্ত্রী। অপারেশন সিঁদুর অভিযানের ঠিক এক মাসেরও বেশি সময় পরে প্রতিরক্ষামন্ত্রী চিন সফরে যাচ্ছেন। ২০২০ সালের মে মাসে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর সামরিক অচলাবস্থার কারণে দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে ঠেকেছিল। তার পর এটি কোনও ভারতীয় কেন্দ্রীয় মন্ত্রীর প্রথম চিন সফর। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও বর্তমানে এসসিও জাতীয় নিরাপত্তা প্রধানদের সঙ্গে বৈঠকের জন্য চিনে রয়েছেন।

Post Views: 200

Continue Reading

Previous: লখনও-এর নিম্নবিত্ত পরিবারের ছেলেটি আজ মহাকাশে; ভারতের গর্ব শুভাংশু শুক্লর ঐতিহাসিক যাত্রা
Next: জগন্নাথ মন্দিরের প্রসাদ এসে পৌঁছালো হিঙ্গলগঞ্জ

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.