Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • শান্তনুর মন্তব্য ঘিরে মতুয়া গড়ে ধুন্ধুমার! দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি

শান্তনুর মন্তব্য ঘিরে মতুয়া গড়ে ধুন্ধুমার! দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি

Online Desk ডিসেম্বর 24, 2025
Thakurnagar-Chaos.jpg

ওঙ্কার ডেস্ক: সম্প্রতি উত্তর ২৪ পরগনার বাগদার এক সভায় শান্তনু ঠাকুর মন্তব্য করেছিলেন, এসআইআরে যদি কোনও মতুয়ার নাম বাদ যায়, তাতে কোনও অসুবিধা নেই। ঠাকুরবাড়ির সদস্যের এই মন্তব্য ঘিরে তৈরি হয় জল্পনা, বিতর্ক। এই বিষয়টি নিয়ে ক্ষোভ দানা বাঁধতে থাকে মতুয়াবাড়িতে। বুধবার এই মন্তব্য ঘিরে উত্তপ্ত হল ঠাকুরনগর। মতুয়াদের দুই গোষ্ঠীর মধ্যেই চলল মারপিট, হাতাহাতি।

বুধবার ঠাকুরবাড়ির অন্যতম সদস্য মমতাবালা ঠাকুরের অনুগামীরা শান্তনু ঠাকুরের মন্তব্যের বিরোধিতা করে মিছিল বের করে। সেই মিছিল থেকে শান্তনুর কাছে জবাব চাওয়া হয়। কেন তিনি ওই মন্তব্য করেন, তা নিয়ে প্রশ্ন তোলা হয়। অভিযোগ, মমতাবালার লোকজন শান্তনু ঠাকুরের বাড়ির কাছে আসতেই সেই প্রতিবাদকারীদের উপর চড়াও হন শান্তনুর লোকজন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন শান্তনু ঠাকুরপন্থীরা। তাঁদের দাবি, মমতাবালার অনুগামীরা আগে তাঁদের ওপর চড়াও হন। অভিযোগ করেন, তাঁদেরকে মাটিতে ফেলে মারধর করা হয়। দুই পক্ষের অভিযোগ এবং পাল্টা অভিযোগ ঘিরে বুধবার উত্তপ্ত হল ঠাকুরনগরের মতুয়াগড়।

ঠিক কী বলেছিলেন শান্তনু? বাগদার সভায় শান্তনু বলেছিলেন, ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) আমাদের কোনও সমস্যা নয়। মোদী সরকারকে সহযোগিতা করার জন্য আমাদের যদি এসআইআরের সমস্যা পোহাতে হয়, তা সহ্য করব।’ তাঁর আরও সংযোজন, ‘৫০ লক্ষ রোহিঙ্গা, বাংলাদেশি মুসলিম, পাকিস্তানি মুসলিমকে বাদ দিতে যদি আমার সম্প্রদায়ের এক লক্ষ মানুষকে ভোটদান থেকে বিরত থাকতে হয় তাতে কোনটা লাভ?’

Post Views: 205

Continue Reading

Previous: কার্বি আংলংয়ে জমি বিরোধ ঘিরে তীব্র অশান্তি, গুজবের জেরে সংঘর্ষের পর ইন্টারনেট পরিষেবা বন্ধ
Next: মাইক্রো অবজারভারদের ট্রেনিং শুরু, কী কাজ করতে হবে, শেখাবে কমিশন

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.