Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • জেনসল ইঞ্জিনিয়ারিং-এর অবাক করা ব্যাপার

জেনসল ইঞ্জিনিয়ারিং-এর অবাক করা ব্যাপার

Online Desk এপ্রিল 21, 2025
Gensol

কুশল চক্রবর্তী : ভারতীয় শেয়ার বাজারে এটা নতুন নয়। কখনও গীতাঞ্জলী ডায়মন্ড, কখনও ফাইয়ারস্টোন ডায়মন্ড, কখনও সত্যাম কম্পুটার মত আরও অনেক কোম্পানির শেয়ার ধরাশায়ী করেছে অজস্র শেয়ার মার্কেটে লগ্নি করা নিরিহ ভারতবাসীকে। আর তার কারণ অনুসন্ধান করতে গিয়ে বারবারই উঠে এসেছে  নানা প্রতারণার ছক। এবার সেই তালিকায় উঠে এল জেনসল ইঞ্জিরিয়ারিং-এর নাম।

২০২৪ সালের অক্টোবর মাসে যে কোম্পানির শেয়ারের দাম ছিল ৮৪২ টাকা  তা নেমে এল ২০২৫ সালের এপ্রিল মাসে ১১৬ টাকায়। কি এমন হল কোম্পানির ? কেঁচো খুঁড়তে সাপ বেরোল। বিপদে পড়তে আরম্ভ করল দুই রাষ্ট্রয়ও সংস্থা পাওয়ার ফিনান্স কর্পোরেশান আর ইন্দিয়ান রিনিউএব্যাল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি। কারণ এদের থেকেই ধার নিয়ে কোম্পানির কাজ চালাচ্ছিল এই কোম্পানির দুই প্রমোটার অমল সিং জাজ্ঞি আর পুনিত সিং জাজ্ঞি। এরা এই দুই সংস্থা থেকে ঋণ নিয়েছিল এই বলে যে তারা এই জেনসল কোম্পানির কিছু টাকা সোলার এনার্জি তৈরির জন্য ব্যায় করবে আর কিছুটা তারা বিদ্যুৎ চালিত গাড়ি কিনে তাদের ভাঁড়ায় গাড়ি চালানো কোম্পানি ব্লুস্মার্ট এ লাগাবে।

 ২০১৯ সালে পাবলিকের কাছে শেয়ার বিক্রি করা কোম্পানি ২০২৩ সাল অবধি ঠিকঠাক ছিল, তারপরেই আরম্ভ হল গণ্ডগোল। নানারকমের প্রশ্নের উদ্রেক করা কাজ। অনুসন্ধানে  দেখা গেল তারা সরকারের বিভিন্ন সংস্থাকে মিথ্যা তথ্য  দিয়েছে। যেমন  ঋণ শোধ না দিয়ে ঋণ শোধের মিথ্যা চিঠি বানিয়েছে, ব্যবসার টাকা ফ্ল্যাট কেনার জন্য সরিয়ে নিয়েছে, যে পরিমান ইলেকট্রিক গাড়ি কিনবার কথা বলেছে, তা কেনেনি। যে দুই সংস্থা তাদের ধার দিয়েছিল যথাক্রমে, পিএফসি আর আইআরডিই্‌, তারা তাদের দেওয়া ৯৭৭ কোটি টাকা ঋণ উদ্ধারে বিপদে পড়েছে। এমনকি রাষ্ট্রের শেয়ার বাজার নিয়ন্ত্রনকারী সংস্থা সেবি বলছে এই কোম্পানির ২৬২ কোটি টাকার সঠিক হিসাব পাওয়া যাচ্ছে না। এখন বিভিন্ন কোম্পানিদের অর্থনৈতিক সাস্থ নিয়ন্ত্রণ করা সংস্থা মার্চ মাসে এই কোম্পানির উপর  নানা  বিধিনিষেধ আরোপ করলেও বা সেবি তাদের প্রমরটারদের প্রতি কিছু শস্তিমুলক ব্যবস্থা নিলেও তা কি দেরী হয়ে গেল না! কী করে একটা কোম্পানি এত  সব মিথ্যা তথ্য দিয়েও দিনের পর দিন তাদের বাবাসা চালিয়ে গেল সেটাও তো ভাববার বিষয় ! সর্ষের মধ্যেই ভূত নেই তো ? 

Post Views: 283

Continue Reading

Previous: বড় পর্দায় আসছে মর্দানি ৩, মুক্তি পাবে শিঘ্রই
Next: রাজ্য বিজেপির কর্মকর্তার নামে বিপুল অর্থ আত্মসাতেরে অভিযোগ, শোরগোল রাজ্য রাজনীতিতে

সম্পর্কিত গল্প

BN.jpg

বাংলাদেশের নির্বাচনের মুলমন্ত্র কী সংখ্যালঘু বৈষম্য ! ইসলামকেন্দ্রিক রাজনীতির উত্থানে কোন দিকে বাংলাদেশ ?

Online Desk ফেব্রুয়ারি 8, 2026
Survey.jpg

বাজেটের আগে স্বস্তি কেন্দ্রের, চলতি আর্থিক বছরে দেশের জিডিপি বেড়ে ৮.২ শতাংশ

Online Desk জানুয়ারি 30, 2026
Modi.jpg

স্বদেশী আন্দোলনের মন্ত্রে জাতির বিভাজনের বীজ বুনেছিল কংগ্রেস : নরেন্দ্র মোদী

Online Desk ডিসেম্বর 8, 2025

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.