Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ‘সন্ত্রাস বিশ্বের ব্যাধি’, নিউ ইয়র্কে বার্তা থারুরের

‘সন্ত্রাস বিশ্বের ব্যাধি’, নিউ ইয়র্কে বার্তা থারুরের

Online Desk মে 25, 2025
shashi-tharoor.jpg

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তানের মদতে সন্ত্রাসের বাড়বাড়ন্ত বিশ্বের দরবারে তুলে ধরতে বিভিন্ন দেশে সাত প্রতিনিধিদল পাঠিয়েছে মোদী সরকার। তেমনই এক প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। শনিবার নিউ ইয়র্কে ভারতীয় কনস্যুলেটে বক্তব্য রাখার সময় তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরব হন। তিনি বলেন, ‘সন্ত্রাসবাদকোনও একটি দেশের সমস্যা নয়। এটা বিশ্বব্যাপী ব্যাধি। সবাইকে একজোট হয়ে এর বিরুদ্ধে লড়াই করতে হবে।’

থারুর নেতৃত্বে সর্বদলীয় প্রতিনিধিদলটি সফরের শুরুতেই গিয়েছিলেন নিউ ইয়র্কের ৯/১১ মেমোরিয়ালে। সেখানে কংগ্রেস সাংসদ বলেন, ‘এই জায়গাটিতে এসে আবেগ ধরে রাখা সহজ নয়। আমরা এসেছি এমন এক সময়ে, যখন ভারতে পহেলগাঁওয়ে আরও একটি জঙ্গি হামলা ঘটেছে। সন্ত্রাসের ক্ষত দুই দেশই বয়ে বেড়াচ্ছে।’ গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিরা ২৬ জনকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল। খুন করার আগে জঙ্গিরা ধর্ম পরিচয় জানতে চেয়েছিল। এদিন সেই প্রসঙ্গ উল্লেখ করে শশী থারুর বলেন, ‘হামলাকারীরা ধর্ম পরিচয় জিজ্ঞেস করে হত্যা করছিল। অধিকাংশ নিহতই হিন্দু ছিলেন। এর পেছনে স্পষ্টভাবে দেশজুড়ে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর ষড়যন্ত্র ছিল।’ জঙ্গিদের সেই ফাঁদে পা দেননি ভারতের মানুষ। ধর্ম নির্বিশেষে দেশের বিভিন্ন প্রান্তে মানুষ ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই ঘটনার বিরোধিতা করেছে। কংগ্রেস সাংসদ বলেন, পহেলগাঁও হামলার কয়েক ঘন্টার মধ্যেই এর দায় স্বীকার করেছিল দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের জঙ্গি সংগঠন। এই সংগঠনটি রাষ্ট্রসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্রে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে চিহ্নিত।

কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বে এই প্রতিনিধিদলে রয়েছেন লোক জনশক্তি পার্টির শম্ভবী চৌধুরী, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সরফরাজ আহমেদ, তেলুগু দেশম পার্টির জি এম হরীশ বালায়াগি, বিজেপির শশাঙ্ক মণি ত্রিপাঠী, তেজস্বী সূর্য, ভূবনেশ্বর কে. লতা, শিব সেনার মল্লিকার্জুন দেবদা এবং ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত তরনজিৎ সিং।

Continue Reading

Previous: দেশে বাড়ছে করোনা সংক্রমণ, নতুন ভ্যারিয়েন্ট jn.1
Next: টাকা খরচ করলেই পশ্চিমবঙ্গে ভোটার হওয়া যায়, এমনই বিস্ফোরক দাবি তৃণমূল বিধায়কের

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-22.webp

সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.