Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • পাক-প্রধানমন্ত্রীর বাড়ির কাছে বিস্ফোরণ, পাকিস্তানের ৭ শহরে প্রত্যাঘাত ভারতের

পাক-প্রধানমন্ত্রীর বাড়ির কাছে বিস্ফোরণ, পাকিস্তানের ৭ শহরে প্রত্যাঘাত ভারতের

Online Desk মে 9, 2025
20250509_140237.jpg

ওঙ্কার ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বাসভবন ইসলামাবাদে। সেই শহরে শরিফের বাসভবনের ২০ কিলোমিটার দূরে একটি বড় বিস্ফোরণ ঘটল। মঙ্গলবার গভীর রাতে অপারেশন সিঁদুর অভিযানের পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বেড়েছে। সেই আবহে এই বিস্ফোরণ ঘটল।

বৃহস্পতিবার রাত থেকে পাকিস্তান ভারতের বিভিন্ন জায়গায় ড্রোন হানা শুরু করে। সেই হানার পাল্টা হিসেবে ভারত পাকিস্তানের লাহোর, ইসলামাবাদ, সিয়ালকোটে মিসাইল দিয়ে আঘাত হানে। বাহাওয়ালপুরের সেনাঘাঁটিতেও আঘাত হানে ভারতীয় বাহিনী। শিয়ালকোটে উপর্যুপরি মিসাইল বর্ষণ করা হয়।

উল্লেখ্য, জম্মুকাশ্মীর, পঞ্জাব, রাজস্থানে আঘাত হানার চেষ্টা করে ইসলামাবাদ। তবে একাধিক ড্রোন দিয়ে আঘাতের চেষ্টা সফল হয়নি পাক বাহিনীর। ইসলামাবাদের সমস্ত ড্রোন ধ্বংস করেছে ভারতীয় বাহিনী। শুক্রবার সকালেই পাকিস্তানের একাধিক শহরে বিস্ফোরণ হয়েছে। তার মধ্যে রয়েছে লাহোরের ওল্ড বিমানবন্দর থেকে শুরু করে করাচি, রাওয়ালপিন্ডি, শেখপুরা, নারওয়াল, উমরকোট, ঘটকি, শিয়ালকোট, গুজরানওয়ালা, বালুচিস্তান।

অন্য দিকে, ভবিষ্যৎ কৌশল কী হবে তা নিয়ে শুক্রবার সকালে দিল্লিতে ভারতীয় সেনার তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মূলত নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়েই আলোচনা হয় ওই বৈঠকে।

Post Views: 164

Continue Reading

Previous: আইপিএল কি স্তগিত হয়ে বিদেশে হবে!
Next: ভুয়ো ভিডিও ছড়াচ্ছে পাকিস্তান, ফ্যাক্ট চেক করে জানাল পিআইবি

সম্পর্কিত গল্প

TRUMP.png

ভারতকে তেল কেনার ‘অনুমতি’ প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প; জবাব নয়া দিল্লিরও

Online Desk মার্চ 8, 2026
WAR-SHIP2.png

ইরানি যুদ্ধজাহাজকে মানবিক সহায়তা, ভারতকে ধন্যবাদ জানাল ইরান

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026

You may have missed

kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
SHANTANU.jpg

মতুয়াগড়ে নয়া রাজনৈতিক সমীকরণ? শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক তৃণমূল বিধায়ক মুকুটমনি অধিকারীর

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.