Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • হাসিনার মৃত্যুদণ্ডের সাজা ন্যায়সঙ্গত নয়, বলল মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

হাসিনার মৃত্যুদণ্ডের সাজা ন্যায়সঙ্গত নয়, বলল মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

Online Desk নভেম্বর 18, 2025
hasina-dd.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে সে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার এই রায় ঘোষণার পর বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠন এই সাজাকে স্বাগত জানালেও, এ বিষয়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মুজিবকন্যার ফাঁসির সাজা নিয়ে বিবৃতি দিয়েছে।‌ সেখানে সংস্থার মহাসচিব অ্যাগনেস কালামার্ড বলেছেন, ‘২০২৪ সালের জুলাই-অগস্ট মাসে বাংলাদেশে ছাত্রদের নেতৃত্বে যে বিক্ষোভ হয়েছে, সে সময় যে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে, তার জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে সুষ্ঠু ভাবে তদন্ত ও বিচার হওয়া অবশ্যই হওয়া উচিত ছিল। কিন্তু এই বিচার ও শাস্তি কোনওটিই সুষ্ঠু ও ন্যায়সঙ্গত হয়নি।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘মৃত্যুদণ্ড মানবাধিকার হরণের সম্ভাবনাকে আরও বাড়িয়ে তোলে। এটি সবচেয়ে অমানবিক ও অবমাননাকর শাস্তি। ন্যায়বিচার ব্যবস্থায় মৃত্যুদণ্ডের জায়গা নেই।’ হাসিনা ছাড়াও বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে ট্রাইব্যুনাল।

উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২৪ সালে বাংলাদেশ উত্তাল হয় ছাত্র জনতার বিক্ষোভে। অভিযোগ, সেই বিক্ষোভে প্রায় দেড় হাজার ছাত্র-সহ সাধারণ মানুষকে হত্যা করা হয়। প্রায় ৩০ হাজার মানুষ জখম হন। অভিযোগ, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পুলিশ এই হত্যালীলা চালিয়েছিল। শেখ হাসিনা গত বছর ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে আসেন। তার পর মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় ঢাকায়।

Post Views: 183

Continue Reading

Previous: বিচার প্রক্রিয়ায় সক্রিয়ার পাশাপাশি নাগরিক অধিকার রক্ষা করাও জরুরি; জানালেন জাস্টিস গাভাই
Next: অন্ধ্রপ্রদেশ পুলিশের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ ! শীর্ষ মাওবাদী কমান্ডার মাদভি হিদমা নিহত

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.