Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • মৃত্যুদণ্ড প্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত চেয়ে নয়াদিল্লিকে চিঠি দিল ঢাকা

মৃত্যুদণ্ড প্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত চেয়ে নয়াদিল্লিকে চিঠি দিল ঢাকা

Online Desk নভেম্বর 24, 2025
hasina-dd.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে। এই আবহে এবার ভারতে আশ্রয়ে থাকা মুজিবকন্যাকে ফেরত চেয়ে নয়াদিল্লিকে চিঠি লিখল মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে শুক্রবারই ঢাকার ভারতীয় হাইকমিশনে চিঠি দেওয়া হয়েছে।

সূত্রের খবর, ইউনুস সরকারের তরফে দেওয়া ওই চিঠিতে বলা হয়েছে, ভারতীয় হাইকমিশনার যেন ভারতের বিদেশ মন্ত্রকে দ্রুততার সঙ্গে পৌঁছে দেন। যদিও হাসিনাকে ফেরত দেওয়া হবে কিনা, সেই বিষয়ে ভারতের তরফে প্রকাশ্যে কোনও কিছু জানানো হয়নি। এর আগেও হাসিনাকে ফেরত চেয়ে নয়াদিল্লিকে কূটনৈতিক বার্তা পাঠিয়েছিল বাংলাদেশ।

উল্লেখ্য, গত বছর জুলাই-আগস্ট মাসে ছাত্র জনতার বিক্ষোভের মুখে পড়ে উত্তাল হয়েছিল বাংলাদেশ। অভিযোগ, অগ্নিগর্ভ সেই বাংলাদেশের পরিস্থিতিতে পুলিশকে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল অন্তত দেড় হাজার মানুষের। জখম হয়েছিলেন বহু। বিক্ষোভ এতটাই তীব্র হয়ে উঠেছিল যে নিজের সরকারি বাসভবন ছেড়ে পালাতে বাধ্য হন হাসিনা। ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকা থেকে সেনার হেলিকপ্টারে চেপে ভারতে পালিয়ে আসেন। বর্তমানে ভারতেই রয়েছেন তিনি। সম্প্রতি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার ফাঁসির সাজা শোনানোর ভারতের তরফে বলা হয়েছিল, শেখ হাসিনাকে নিয়ে ট্রাইবুনাল যে রায় দিয়েছে, সে সম্পর্ক অবগত ভারত। বাংলাদেশকে ‘ঘনিষ্ঠ প্রতিবেশী’ হিসাবে উল্লেখ করে নয়াদিল্লি জানায়, ভারত সবসময়ে বাংলাদেশের মানুষের শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতার পক্ষেই প্রতিশ্রুতিবদ্ধ।

Post Views: 86

Continue Reading

Previous: ফলোঅন দিল না দক্ষিণ আফ্রিকা, গুয়াহাটিতে চাপে টিম ইন্ডিয়া
Next: ৯০তম জন্মদিন উদযাপনের আগেই প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র, ফিরে দেখা তাঁর কর্মজীবন

সম্পর্কিত গল্প

Hasina.jpg

আওয়ামী লীগ নিষিদ্ধ না প্রসিদ্ধ ইতিহাসই তার প্রমাণ

Online Desk জুন 6, 2026
Bangladesh.jpg

গণতন্ত্রই পারে বাংলাদেশকে বাংলাদেশে ফেরাতে

Online Desk জুন 4, 2026
Untitled.png

এবার সারা বছর যাওয়া যাবে লাদাখ! তৈরি হচ্ছে নতুন রাস্তা

Online Desk জুন 4, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.