Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • বাংলাদেশ
  • শেখ মুজিবের ছবি ছাড়া বাংলাদেশে চালু হচ্ছে নতুন নোট

শেখ মুজিবের ছবি ছাড়া বাংলাদেশে চালু হচ্ছে নতুন নোট

Online Desk মে 29, 2025
20250529_161724.jpg

ওঙ্কার ডেস্ক : নোট থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে দেওয়া হবে বলে আগেই জল্পনা তৈরি হয়েছিল। এবার সেই জল্পনার অবসান হল। বাংলাদেশ ব্যাংক এর তরফে স্পষ্ট জানানো হয়েছে, আগামী ১ জুন থেকে বাজারে আসছে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট। ইতিমধ্যে নোটের ছবি প্রকাশ করা হয়েছে। যার কোনওটাতেই দেখা যাচ্ছে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। বঙ্গবন্ধুর বদলে কাগজের নোটে থাকবে ভিন্ন স্থাপত্য ও শিল্পকর্মের ছবি।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী ১ জুন থেকে এই নোটগুলো বাজারে ছাড়া হবে। প্রাথমিকভাবে এসব নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে পাওয়া যাবে এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য কার্যালয় থেকে নতুন নোট ছাড়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নতুন ১০০০ টাকার নোটে থাকছে
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের স্বাক্ষর। আর নোটের সামনে বাঁ পাশে থাকবে জাতীয় স্মৃতিসৌধ ও সাভারের ছবি। নোটের পেছন উল্টোদিকে থাকবে জাতীয় সংসদ ভবনের। ৫০ টাকার নোটটিতে থাকবে বাঁ পাশে আহসান মঞ্জিলের ছবি। থাকবে শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’–এর ছবি। এ ছাড়া গভর্নর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত ২০ টাকার নোটটিতে বাঁ বাশে থাকবে ঐতিহাসিক স্থাপনা কান্তজিউ মন্দিরের ছবি।

উল্লেখ্য, গত বছর ৫ আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে এসে আশ্রয় নিয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূলত ছাত্র জনতার বিক্ষোভের মুখে পড়ে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। বর্তমানে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়। আওয়ামী লীগ যাতে সেদেশে রাজনীতি আর করতে না পারে সেই উদ্দেশে ইতিমধ্যে শেখ হাসিনার দলটিকে নিষিদ্ধ করেছে মহম্মদ ইউনুস সরকার। এবার নোট থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে দিল বর্তমান সরকার।

Continue Reading

Previous: মোদীর নিশানায় পাল্টা বাণ মমতার ! খোলা চ্যালেঞ্জ দিয়ে কি বললেন প্রধানমন্ত্রীকে ?
Next: রায়দিঘি উপকূলে ছুটে আসছে ঝড়, উত্তাল সমুদ্র, প্রবল বৃষ্টির সতর্কতা

সম্পর্কিত গল্প

Guarding-the-Durga-Puja-Entrance.jpg

দুর্গাপূজায় ব্যাপক পুলিশি নিরাপত্তা ! বাংলাদেশের সংবিধান ও তার মূল চেতনার সঙ্গে এটা কী সম্পর্কিত ?

Online Desk অক্টোবর 20, 2026
New-Project-54.webp

রবীন্দ্রনাথের প্রতিকৃতি বিকৃতির অভিযোগ, বাংলাদেশে চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

Online Desk অক্টোবর 12, 2026
Chattagram.jpg

ইউনূসের পথেই কী হাঁটছে বিএনপি ! চট্টগ্রাম বন্দর তুলে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে

Online Desk অক্টোবর 11, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.