Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মোদির শপথ গ্রহণ সভায় হাসিনা সংবাদ

মোদির শপথ গ্রহণ সভায় হাসিনা সংবাদ

Online Desk জুন 8, 2024
mosi.png

অপরূপা কাঞ্জিলাল: ২০২৪ সালের লোকসভা নির্বাচন প্রায় আড়াই মাস ব্যাপী চলার পর নির্বাচনী ফলাফলে কেন্দ্রের ক্ষমতায় আসীন হতে চলেছে এনডিএ জোট। এক্ষেত্রে এনডিএ প্রধানমন্ত্রী হিসাবে মান্যতা দিয়েছে নরেন্দ্র মোদিকে। তাই তৃতীয়বারের মতো ভারতবর্ষের প্রধানমন্ত্রীর আসনে বসতে চলেছেন নরেন্দ্র মোদি। এক্ষেত্রে বিশিষ্ট মানুষদের আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে। এই তালিকায় নাম রয়েছে প্রতিবেশী দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্ক বরাবরই বেশ বন্ধুত্বপূর্ণ। এক্ষেত্রেও তাই নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শেখ হাসিনা এমনটা প্রথম থেকেই ধারণা করা যাচ্ছিল। শনিবার দেখা গেল সেই দৃশ্য। প্রথমে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শুক্রবার তার দিল্লি সফরে যাওয়ার কথা জানানো হলেও পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী যাবেন শনিবার। সেই মতোই শনিবার সকাল সোয়া ১০টার দিকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি রওনা হন।স্থানীয় সময় সকাল ১১টা ৫১ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা দিল্লিতে পৌঁছান বোলে জানা যায়।পালাম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে ভারতের বিদেশমন্ত্রী মুকতেশ পরদেশি, বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার প্রনয় ভার্মা এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মোঃ মুস্তাফিজুর রহমান অভ্যর্থনা জানান। মনিপুরী নৃত্য গীতের মধ্য দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মান জানানো হয়। জানা যাচ্ছে নয়াদিল্লিতে অবস্থানকালে শেখ হাসিনা রবিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠক করবেন শেখ হাসিনা। আর এই বৈঠকেই উঠে আসতে পারে আন্তর্জাতিক, রাজনৈতিক এবং দেশের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়। এখানেই যথেষ্ট গুরুত্বপূর্ণ আলোচনা হিসেবে উঠে আসতে পারে তিস্তার জল বণ্টনের বিষয়।দুই দেশের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পরে শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি কর্তৃক আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন।এছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রী রবিবার নয়াদিল্লিতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন বোলে জানা যাচ্ছে।

Post Views: 103

Continue Reading

Previous: স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত কুমার রায়ের
Next: সিনে প্রিমিয়ারে এলেও ইডি হাজিরা এড়াচ্ছেন ঋতুপর্ণা! কেন?

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.