Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ২০০৪ সালের গ্রেনেড হামলায় জড়িত ইউনুস! বিস্ফোরক অভিযোগ হাসিনার

২০০৪ সালের গ্রেনেড হামলায় জড়িত ইউনুস! বিস্ফোরক অভিযোগ হাসিনার

Online Desk সেপ্টেম্বর 6, 2025
20250906_153510.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় ২২জনের মৃত্যু হয়েছিল। অল্পের জন্য প্রাণে বেঁচেছিলেন হাসিনা। সেই ঘটনায় এবার মহম্মদ ইউনুস জড়িত বলে দাবি করলেন হাসিনা। তাঁর আরও অভিযোগ তাঁকে হত্যার উদ্দেশে ওই গ্রেনেড হামলা করা হয়েছিল।

উল্লেখ্য গ্রেনেড হামলা যখন হয় তখন হাসিনা ছিলেন জাতীয় সংসদের বিরোধী নেত্রী। গ্রেনেডের শব্দে তাঁর একটি কানের শ্রবণ ক্ষমতা হারিয়েছেন বলে দাবি হাসিনার। এই ঘটনায় বিএনপি নেতা তারেক রহমান, খালেদা জিয়ার তৎকালীন মন্ত্রিসভার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর জামান বাবর-সহ দোষী সাব্যস্ত হওয়া নেতাদের প্রথমে হাই কোর্ট, পরে সুপ্রিম কোর্ট নির্দোষ ঘোষণা করে। আর এই নিয়ে আক্ষেপ প্রকাশ করেন হাসিনা। তিনি বলেন, বাংলাদেশে আদালতও এখন পরাধীন। আইনের শাসন বলে কিছু নেই দেশে। তাঁর কথায়, ‘গ্রেনেড হামলার নিন্দায় মুখর হয়েছিল দেশ-বিদেশের মানুষ। দেশের বুদ্ধিজীবারা সরব হন। কিন্তু একজন তখন টুঁ শব্দটি করেননি। তিনি মহম্মদ ইউনুস।’ ইউনুস এই হামলায় জড়িত বলে অভিযোগ করেন হাসিনা

পাশাপাশি তাঁর পিতা শেখ মুজিবুর রহমান এবং পরিবারের সদস্যদের হত্যার পিছনে বিএনপির প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন রাষ্ট্রপতি ও সেনা কর্তা প্রয়াত জিয়াউর রহমানকেও অভিযুক্ত করেন শেখ হাসিনা। তিনি বলেন, আমার বাবা ও পরিবারের লোকজনকে খুন করিয়ে জোর করে ক্ষমতা দখন করেছিলেন জিয়া।

প্রসঙ্গত, ছাত্র জনতার বিক্ষোভের মুখে পড়ে গত বছর ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে পালিয়ে আসেন সে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে রয়েছেন। হাসিনা দেশছাড়ার পর বাংলাদেশের ক্ষমতা দখল করেছেন মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার।

Post Views: 130

Continue Reading

Previous: মিড ডে মিল এর চাল চুরি করে নিজেকে শিক্ষক বলা যায় না; শিক্ষক দিবসে বিতর্কিত মন্তব্য বর্ধমানের পুর প্রধানের
Next: ব্রাহ্মণী নদীতে স্নান করতে গিয়ে দুই কিশোরের মৃত্যু, রামপুরহাটের সইপুরে শোকের ছায়া

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.