Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • শিলিগুড়ির জ্যোতির্ময় কলোনীতে উদ্ধার নাবালিকার দেহ! গ্রেফতার ২

শিলিগুড়ির জ্যোতির্ময় কলোনীতে উদ্ধার নাবালিকার দেহ! গ্রেফতার ২

Online Desk এপ্রিল 2, 2025
Shiliguri-Death.jpg

অরূপ পোদ্দার, শিলিগুড়ি : মঙ্গলবার শিলিগুড়ি উত্তরকন্যা সংলগ্ন জ্যোতির্ময় কলোনী এলাকা থেকে এক নাবালিকার দেহ উদ্ধার হয়। মৃত সেই নাবালিকা বয়স ১৪ বছর, শান্তি পাড়া সংলগ্ন এলাকার বাসিন্দা এবং জ্যোৎস্নামই গার্লস স্কুলের ছাত্রী সে।
স্থানীয় সুত্রে জানাগেছে মঙ্গলবার দুপুর নাগাদ জ্যোতির্ময় কলোনির বাসিন্দা রহিত রায় তার এক নাবালিকা বান্ধবিকে ঘর থেকে অজ্ঞ্যান অবস্থায় কোলে তুলে বের হতে দেখেন। তারা জিজ্ঞাসা করলে রহিত জানায় সে নেশাগ্রস্ত।তার পরেই তারা জানতে পারে ওই নাবালিকার মৃত্যু হয়েছে।
পরিবার সুত্রে জানাগেছে বান্ধবীদের সাথে বাড়ি থেকে তিনবাত্তি মোরে বিরিয়ানি খাবার নাম করে বেরিয়ে ছিল ওই নাবালিকা। তবে অনেকটা সময় অতিক্রান্ত হয়ে যাবার পর মেয়ের বাড়ি না ফেরায় শুরু হয় মেয়ের খোঁজ। এরপর হঠাৎ সেই নাবালিকার বয়ফ্রেন্ড রহিত রায় নাবালিকার পরিবারকে ফোন করে, এবং নাবালিকার অসুস্থতার কথা জানায়। পরে সেই নাবালিকাকে চিকিৎসার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পরপরই আটক করা হয় রহিত রায়,ও তার এক নাবালক বন্ধুকে।পরবর্তীতে পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করে পুলিশ। বুধবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে এনজেপি থানার পুলিশ।নাবালিকার দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরই জানা যাবে মৃত্যুর আসল রহস্য।

Post Views: 90

Continue Reading

Previous: এলোপাথাড়ি চড়-ঘুষি মারছেন শ্রাবন্তী, ভাইরাল ভিডিও!
Next: ব্যাঙ্গালুরু অধিবেশনের আগে ওয়াকফ সংশোধনী বিল পাশ, বিজেপির আগামী অভিমুখ কি ?

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
kalyan-banerjee.jpg

এনসিপিআই সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! কল্যাণকে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করলেন স্পিকার

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.