Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • মিথ্যা কথা বলে রঞ্জি খেলেননি, বোর্ডের রোষের মুখে এবার শ্রেয়স

মিথ্যা কথা বলে রঞ্জি খেলেননি, বোর্ডের রোষের মুখে এবার শ্রেয়স

Online Desk ফেব্রুয়ারি 22, 2024
vbkj.png

স্পোর্টস ডেস্ক : ঈশান কিষাণের পর এবার বোর্ডের রোষের মুখে পড়তে চলেছেন শ্রেয়স আইয়ার। রঞ্জি ট্রফিতে খেলা এড়াতে চোটের অজুহাত দেন তিনি। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির স্পোর্টস সায়েন্স এবং মেডিসিন হেড নীতিন‌ প্যাটেল ইমেল করে বোর্ডকে জানিয়ে দেন, সম্পূর্ণ ফিট আছেন শ্রেয়স আইয়ার।‌ নতুন কোনও চোট পাননি মুম্বইয়ের ব্যাটার। তাতেই অবাক বিসিসিআই কর্তারা। এই ঘটনা বিতর্ক উস্কে দিয়েছে। ঘরোয়া লাল বলের ক্রিকেটের প্রতি শ্রেয়সের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কথা হচ্ছে, আইপিএলকে গুরুত্ব দিয়ে নিজেকে ফিট রাখতে টেস্ট থেকে নাম প্রত্যাহার করেন তিনি। দ্বিতীয় টেস্টের পর পিঠে ব্যথা এবং কুঁচকির চোটের অজুহাত দিয়ে শেষ তিন টেস্ট থেকে সরে দাঁড়ান। বারোদার বিরুদ্ধে মুম্বইয়ের গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালের ম্যাচও খেলেননি। প্রথমে কোচ রাহুল দ্রাবিড় এবং পরে বোর্ড সচিব জয় শাহ জাতীয় দলের বাইরে থাকা ভারতীয় ক্রিকেটারদের বারবার ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ দেন। কিন্তু কর্ণপাত না করে রঞ্জিতে খেলেননি ঈশান কিষাণ। এবার আরও এক “অবাধ্য” ছাত্রের খোঁজ পেল বোর্ড। এনসিএ রিপোর্টের পর শ্রেয়স আইয়ারকে আতশকাঁচের নীচে রাখা হচ্ছে। মুম্বইয়ের টিম ম্যানেজমেন্টকে তিনি জানিয়েছিলেন, পিঠের চোটের জন্য রঞ্জি ট্রফির নক আউট পর্বের ম্যাচে খেলতে পারবেন না। কিন্তু নীতিন প্যাটেলের দেওয়া ফিট সার্টিফিকেট শ্রেয়সকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। এমনিতেই লাল বলের ক্রিকেটে ফর্মে ছিলেন না তিনি। তারপরেও ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ তিন টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার দুঃসাহসিকতা‌ দেখান

Post Views: 112

Continue Reading

Previous: খারাপ খবর গুজরাটের চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গেলেন সামি
Next: প্রকাশ আইপিএলের সূচি, কবে কখন কোথায় দেখে নিন!

সম্পর্কিত গল্প

H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026

You may have missed

iran-11.jpg

ছ’মাসের রসদ তৈরি, দাবি ইরানের, পালটা চমক বাকি আছে জানাল ইজরায়েল

Online Desk মার্চ 8, 2026
anurag-dobhal.png

‘শেষ ড্রাইভ’ বলেই ছুটেছিল গাড়ি, ১৫০ কিমি বেগে দুর্ঘটনায় আহত অনুরাগ দোভাল

Online Desk মার্চ 8, 2026
kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.