Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বিএলওদের নিয়ে শুভেন্দুর মন্তব্যে বিতর্ক; বিরোধী দলনেতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

বিএলওদের নিয়ে শুভেন্দুর মন্তব্যে বিতর্ক; বিরোধী দলনেতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

Online Desk নভেম্বর 1, 2025
shubhendu.png

ওঙ্কার ডেস্ক: রাজ্যের রাজনীতিতে ফের উত্তেজনা তৈরি হয়েছে বিজেপি নেতা ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যকে ঘিরে। বুথ লেভেল অফিসারদের উদ্দেশে তাঁর মন্তব্যকে ‘হুমকি’ হিসেবে দেখছে তৃণমূল কংগ্রেস। এই অভিযোগেই নির্বাচন কমিশনের কাছে শুভেন্দুর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছে তৃণমূল।
অভিযোগ অনুযায়ী, সম্প্রতি এক জনসভায় শুভেন্দু অধিকারী বলেন, “যে সব বিএলওরা নিয়ম মেনে কাজ করবেন না, তাদের জেলে পাঠানো হবে।” তৃণমূলের দাবি, এই মন্তব্যে সরকারি কর্মীদের প্রতি ভয় দেখানো হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে রাজ্য নির্বাচন কমিশনকে পাঠানো অভিযোগপত্রে বলা হয়েছে, বিজেপি নেতার এই বক্তব্য প্রশাসনিক কর্মকর্তাদের কাজের উপর অযাচিত চাপ সৃষ্টি করছে।
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক অরূপ বিশ্বাস বলেন, “বিএলওরা নির্বাচন কমিশনের অধীনস্থ কর্মী। তাঁদের কাজ হল ভোটার তালিকা সংশোধন এবং ভোট প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা। কিন্তু বিজেপি নেতা ইচ্ছাকৃতভাবে তাঁদের ভয় দেখাচ্ছেন। এর ফলে নির্বাচন কমিশনের স্বাধীনতা প্রশ্নের মুখে পড়ছে।” তিনি আরও জানান, “রাজ্যে মুক্ত ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য প্রশাসনিক কর্মকর্তাদের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষা করা অত্যন্ত জরুরি। শুভেন্দুর মতো নেতারা যদি প্রকাশ্যে হুমকি দেন, তাহলে তার প্রভাব ভোট প্রস্তুতির উপর পড়বেই।”
অন্যদিকে বিজেপি শিবিরের তরফে এখনও পর্যন্ত এই অভিযোগের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দলীয় সূত্রের দাবি, শুভেন্দু কেবলমাত্র বিএলওদের দায়িত্ব সম্পর্কে সতর্ক করেছিলেন, যাতে ভোটার তালিকার কাজে কোনও অনিয়ম না হয়। তাঁদের মতে, তৃণমূল অযথা বিষয়টিকে রাজনৈতিক রূপ দিতে চাইছে।
রাজনৈতিক মহলে এই ঘটনাকে আগামী নির্বাচনের আগে প্রশাসনিক কর্মীদের উপর ‘মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি’-এর অংশ বলেই দেখা হচ্ছে। বিশেষ করে ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ প্রক্রিয়া চলাকালীন এমন মন্তব্য রাজ্যের নির্বাচনী প্রস্তুতিতে বিতর্ক তৈরি করেছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। কমিশন জানিয়েছে এখনও পর্যন্ত কোনো অভিযোগ পত্র জমা পরেনি। তবে কমিশন সূত্রে জানা গেছে, অভিযোগের কপি হাতে পাওয়ার পর বিষয়টি পর্যালোচনা করা হবে। রাজ্যে ভোটের আগে বিজেপি ও তৃণমূলের এই দ্বন্দ্ব নির্বাচনী পরিবেশ আরও উত্তপ্ত করে তুলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Post Views: 104

Continue Reading

Previous: রাজধানী দিল্লির নাম বদলে ইন্দ্রপ্রস্থ রাখা উচিত; আর্জি বিজেপি সাংসদের
Next: রবিবার আট ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলী সেতু; জানালো কলকাতা পুলিশ

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.