Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • তিস্তার গর্ভে আস্ত গ্রাম,সেই গ্রামের ১৩১ টি পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করলো রাজ্য সরকার

তিস্তার গর্ভে আস্ত গ্রাম,সেই গ্রামের ১৩১ টি পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করলো রাজ্য সরকার

Online Desk মে 26, 2025
Untitled.png

অরূপ পোদ্দার, শিলিগুড়ি : তিস্তার গর্ভে চলে গিয়েছিল গোটা গ্রাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়ে সেই গ্রামের ১৩১ টি পরিবারকে পুনর্বাসন দিয়েছিলেন। সেই এলাকা পরিদর্শন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।প্রসঙ্গত, গতবছর অক্টোবর মাসে শিলিগুড়ি সংলগ্ন ডাব গ্রামের এক নম্বর পঞ্চায়েতের লালটং চমকডাঙ্গী গ্রাম তিস্তার নদীতে তলিয়ে যায়।
উত্তরবঙ্গ সফরের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওই গ্রামের প্রত্যেকটি পরিবারকে রাজ্যের বাংলার বাড়ি প্রকল্পে নিজস্ব বাড়ি তৈরি করে দেওয়া হবে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রীর কথা মত সোমবার ওই গ্রামের পরিস্থিতি খতিয়ে দেখতে গেলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
২০২৪ এর তিস্তা নদীর ভয়াবহতা এতটাই বেশি ছিল যে শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লালটং বস্তি সম্পূর্ণ নদীগর্ভে তলিয়ে গেছিল। ওই বস্তিতে মোট ১৩১টি পরিবার বসবাস করত। নদীর ভয়াবহতার কারণে রাজ্য সরকারের পক্ষ থেকে এলাকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। পঞ্চায়েতের পক্ষ থেকে দীর্ঘদিন তাদের সালু করা হাইস্কুলে থাকার ব্যবস্থা করা হয়েছিল।।
উত্তরবঙ্গ সফরের পর এবার গোটা বিষয়ে নজরে আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তারপরই তিনি নির্দেশ দেন ওই ১৩১টি পরিবারের পুনর্বাসনের উদ্যোগ নিতে হবে। সফরে থাকাকালীন ওই ১৩১টি পরিবারের হাতে পাট্টা তুলে দেন মুখ্যমন্ত্রী। পুনর্বাসনের সাথে সাথে গ্রামটির নতুন নামকরণ করেন মুখ্যমন্ত্রী। মাজুয়া বস্তিতে পুনর্বাসন পাওয়া পরিবারের গ্রামটিকে তিস্তা পল্লী নামকরণ করেন তিনি।
সোমবার ওই বস্তির পুনর্বাসনের জন্য ওই গ্রামের পরিস্থিতি খতিয়ে দেখতে চান শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
খুব তাড়াতাড়ি ঘর হারাদের রাজ্যের বাংলার বাড়ি প্রকল্পে নিজস্ব বাড়ি তৈরি করে দেয়া হবে। এমনকি আগামী মাসের মধ্যে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে ঘর হারাদের। মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি গ্রামবাসীরা।

Post Views: 331

Continue Reading

Previous: রিসার্ভ ব্যাঙ্ক সত্যিই লক্ষ্মীর ভাণ্ডার !
Next: মান বাড়বে শিক্ষা ও গবেষণায় ! মউ সাক্ষর আইআইটি খড়গপুর ও টেকনিশে ইউনিভার্সিটি ডার্মস্ট্যাডের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.