Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • শুরু হল উচ্চমাধ্যমিক ,অভিভাবকদের একটাই দাবি “ভাতা নয়, চাকরি চাই”

শুরু হল উচ্চমাধ্যমিক ,অভিভাবকদের একটাই দাবি “ভাতা নয়, চাকরি চাই”

Online Desk ফেব্রুয়ারি 12, 2026
updated-pic.png

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বুধবার শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। আর ঠিক তার পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হল ছাত্রজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা উচ্চমাধ্যমিক। চলতি বছর এই পরীক্ষা অন্যান্য বছরের তুলনায় অনেকটাই ভিন্ন। কারণ ২০২৫ শিক্ষাবর্ষ থেকে রাজ্যে উচ্চ মাধ্যমিকে চালু হয়েছে সেমিস্টার পদ্ধতি।
জানা গিয়েছে, ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যজুড়ে তিন ধরনের পরীক্ষা নেওয়া হবে—Semester-IV, Semester-III Supplementary এবং পুরনো পদ্ধতির উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই তিন ধরনের পরীক্ষার্থী মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন।
পরিসংখ্যান অনুযায়ী, ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা ৭৯,৩৪৭ জন বেশি। রাজ্যের ২৩টি জেলাতেই সংখ্যার নিরিখে এগিয়ে রয়েছে ছাত্রীরাই।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজ্যের ৮২২টি মেইন ভেন্যু এবং ২,১০৩টি সাব ভেন্যুতে। গোটা পরীক্ষা প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রায় ৪০ হাজার শিক্ষক-শিক্ষিকাকে দায়িত্বে রাখা হয়েছে। প্রথম দিনের পরীক্ষার সঙ্গেই মাধ্যমিকের অপশনাল ইলেকটিভ পরীক্ষা থাকায় শিক্ষক ব্যবস্থাপনায় বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ ছাড়াও প্রশাসনের তরফ থেকে রাখা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সবদিকেই বিশেষ নজর রাখা হচ্ছে এবং ছাত্র ছাত্রীকে হাতে জলের বোতল, পেন দিয়ে ভেতরে প্রবেশ করানো হচ্ছে।
এক পরীক্ষার্থী নবন্তিকা পাল জানায়, “চিন্তায় আছি, তবে বাংলা পরীক্ষা ভালোই হবে বলে আশা করছি।”
অপরদিকে অভিভাবকদের বক্তব্য, “সারাবছর পড়াশোনা করেছে, প্রস্তুতিও ভালো। আশা করছি পরীক্ষা ভালোই হবে।” তবে একইসঙ্গে রাজ্য সরকারের দেওয়া ভাতা প্রসঙ্গে তারা বলেন, “ভাতায় কিছু হবে না, ভাতা নয়—চাকরি চাই।”
এদিকে প্রশাসনের তরফে জানানো হয়েছে, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Post Views: 262

Continue Reading

Previous: বদলে যাচ্ছে জি বাংলার দুই ধারাবাহিকের সময়, শেষের পথে কোন মেগা?
Next: বঞ্চনার জবাব না দিয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে তোপ নির্মলার, পালটা দিলেন অভিষেক

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.