Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • সিন্ধ নিয়ে রাজনাথের মন্তব্যের নিন্দা ইসলামাবাদের

সিন্ধ নিয়ে রাজনাথের মন্তব্যের নিন্দা ইসলামাবাদের

Online Desk নভেম্বর 24, 2025
rajnath-shehbaz.jpg

ওঙ্কার ডেস্ক: ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রবিবার দিল্লিতে এক অনুষ্ঠানে মন্তব্য করেছিলেন পাকিস্তানের সিন্ধ প্রদেশ এক সময়ে আবার ভারতে ফেরত চলে আসতে পারে বলে। রাজনাথের এই মন্তব্যের নিন্দা করল পাকিস্তান। একটি বিবৃতি জারি করে ইসলামাবাদের তরফে এই নিন্দা জানানো হয়ছে।

পাকিস্তান বিবৃতিতে উল্লেখ করেছে ভারতের বরং নিজেদের দেশের অভ্যন্তরীণ সমস্যার দিকে মনোযোগ দেওয়া উচিৎ। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘এই ধরনের মন্তব্য হিন্দুত্ববাদী মানসিকতাকে দেখিয়ে দেয়। শুধু তাই নয় বাস্তবতাকেও চ্যালেঞ্জ করে এই মন্তব্য। আন্তর্জাতিক আইন, রাষ্ট্রের সার্বভৌমত্বের বিরোধী রাজনাথ সিং এর এই মন্তব্য।’ তার পরেই বিবৃতিতে বলা হয়েছে, ‘অনেক বেশি গঠনমূলক হবে যদি ভারত সরকার নিজের দেশের সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করে।’ ভারতের অভ্যন্তরীণ আঞ্চলিক সমস্যার কথা তুলে নয়াদিল্লিকে খোঁচা দিয়েছে ইসলামাবাদ। বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারত আগে উত্তর-পূর্বাঞ্চলের মানুষের অভিযোগগুলির সমাধান করুক। তাঁদের বিরুদ্ধে নিপীড়ন ও হিংসা অব্যাহত রয়েছে।’

উল্লেখ্য, রবিবার দিল্লিতে সিন্ধি সমাজ সম্মেলনে অংশ নিয়েছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। সেই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় এলকে আদবানির প্রসঙ্গ তোলেন রাজনাথ। তিনি বলেন, ‘আদবানি একটি বইতে লিখেছেন, সিন্ধি হিন্দু এবং তাঁর প্রজন্মের মানুষ ভারত থেকে সিন্ধের বিচ্ছিন্ন হয়ে যাওয়া মেনে নিতে পারেননি। শুধু সিন্ধেই নয়, পুরো ভারতের হিন্দুরা সিন্ধু নদকে পবিত্র বলে মনে করেন। সিন্ধ বর্তমানে ভারতের অংশ নয়, তাতে কী হয়েছে? সভ্যতাগত দিক থেকে সিন্ধ সব সময় ভারতের অংশ হয়েই থাকবে। আর ভূখণ্ডের কথা বলতে গেলে, সীমান্ত তো বদলাতেই পারে। কে বলত পারে, হয়তো আগামী দিনে সিন্ধ ভারতে ফেরত চলে এল।’

Post Views: 108

Continue Reading

Previous: মঙ্গলবার থেকে কিছুটা কমবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা, জাঁকিয়ে শীত পড়বে কবে?
Next: বেশি দেরি নেই! খুব শীঘ্রই আসছে ‘দ্য ফ্যামিলি ম্যান ৪’, তেমনই ইঙ্গিত, মনোজ বাজপেয়ীর

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.