Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘এসআইআর এ বাদ পড়লে সিএএ আছে’, বিজেপি বিধায়ক অসীম সরকারের মন্তব্যে শোরগোল

‘এসআইআর এ বাদ পড়লে সিএএ আছে’, বিজেপি বিধায়ক অসীম সরকারের মন্তব্যে শোরগোল

Online Desk নভেম্বর 2, 2025
asim-sarkar.jpg

ওঙ্কার ডেস্ক: পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর এর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ৪ নভেম্বর থেকে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে এনুমেরেশান ফর্ম দেওয়া শুরু করবে। এই আবহে এসআইআর নিয়ে মন্তব্য করে শোরগোল ফেলে দিলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার।

সমাজমাধ্যম ফেসবুকে বিজেপি বিধায়ক লিখেছেন, ‘এসআইআর এ নাম কেটে দিলেও এইটুকু বলতে পারি সিএএ তে আবেদন করলে আপনি নাগরিকত্ব পাবেন এবং ভোটার লিস্টে নাম উঠবেই’। অসীমের এই পোস্ট প্রকাশ্যে আসতেই জল্পনা তৈরি হয়। শুরু হয় বিতর্ক। নিজের অবস্থানের পক্ষে সাফাই গেয়ে বিজেপি বিধায়ক পরে সংবাদ মাধ্যমকে বলেন, নির্বাচন কমিশনের যে আইন রয়েছে, তাতে ধর্মের ভিত্তিতে বিভাজনের কোনও প্রশ্ন নেই। আইন অনুযায়ী যাঁদের নাম থাকার কথা তাঁদের নাম থাকবে, যাঁদের নাম বাদ পড়ার তাঁরা বাদ পড়বে।’

তিনি আরও জানান, কেবল উদ্বাস্তুদের কথা মাথায় রেখে তিনি এ কথা বলেছেন। কোনও ধর্মীয় সম্প্রদায়ের উদ্দেশে এ কথা বলেননি তিনি। বিজেপি বিধায়কের এই বিতর্কিত ফেসবুক পোস্ট প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের গোসাই পরিষদের সম্পাদক রঞ্জিত বাইন। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, এসআইআর এ বাদ পড়লে সিএএতে কী ভাবে নাগরিকত্ব পাওয়া যাবে? তিনি প্রশ্ন করেন, ভোটার তালিকায় নাম তোলার দায়িত্ব নিচ্ছেন বিধায়ক?

Post Views: 219

Continue Reading

Previous: রাজধানীতে কৃত্রিম মেঘ তৈরিতে দুর্নীতি? উঠছে প্রশ্ন
Next: ইতিহাস গড়ল ভারতীয় মহিলা দল; দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.