Skip to content
জুন 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করেছে কমিশন, শুনানিতে তথ্য প্রমাণ দিলেও মিলছে না রসিদ

সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করেছে কমিশন, শুনানিতে তথ্য প্রমাণ দিলেও মিলছে না রসিদ

Online Desk জানুয়ারি 25, 2026
SC.jpg

ওঙ্কার ডেস্কঃ এসআইআরের শুনানি কেন্দ্রে প্রয়োজনীয় তথ্য প্রমাণ জমা দিলে রসিদ দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ অমান্য করেছে কমিশন। কলকাতা থেকে জেলা, শুনানি কেন্দ্রে উপস্থিত হওয়া ভোটারদের অভিযোগ, তথ্য প্রমাণ জমা দেওয়ার পরও মিলছে না প্রমাণপত্র বা রসিদ! এমনকি রসিদ চাইলে আধিকারিকরা জানাচ্ছেন, তাঁদের কাছে কোনও নির্দেশিকা নেই!

ভবানীপুর মিত্র ইনস্টিটিউট কেন্দ্রে এক ভোটার জানান, “আমাকে শুনানিতে ডাকা হয়েছিল। শরীর খারাপ নিয়ে আমি হাজিরা দিই। প্রয়োজনীয় তথ্য প্রমাণ জমা দিয়েছি। কিন্তু আমি যখন রসিদ চাই, আধিকারিকরা বলেন রসিদ দেওয়া নিয়ে তাঁদের কাছে কোনও নির্দেশিকা নেই। এই প্রসঙ্গে বলায়, বিএলও আমার হিয়ারিং নোটিসে সই করে দিয়েছেন”।

এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের শাসকদলের সাংসদ ডেরেক ও’ব্রায়েন-সহ ২ সাংসদ। সেই মামলায় নির্বাচন কমিশনকে একাধিক নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট জাতীয়। তারমধ্যে অন্যতম ভোটাররা শুনানি কেন্দ্রে উপস্থিত হয়ে তথ্য জমা দিলে, দিতে হবে রসিদ। কিন্তু নির্দেশ মত তেমন কিছু হচ্ছে না।

সুপ্রিম নির্দেশের পরও কেন দেওয়া হচ্ছে না রসিদ? তাই নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে এক বিএলও বলেন, “সিনিয়ররা রসিদ দেওয়ার কোনও নির্দেশ দেননি। হিয়ারিং নোটিসেই সই করে দিচ্ছি।” কমিশন সূত্রে জানা যাচ্ছে, পরবর্তী ধাপের শুনানি প্রক্রিয়া শুরু হবে আগামী ২৭ জানুয়ারি থেকে। সেই সময় থেকে সুপ্রিম কোর্টের নির্দেশিকা চালু করা হবে।

Post Views: 194

Continue Reading

Previous: কানাডায় ভারতীয় বংশোদ্ভূত যুবককে গুলিকাণ্ডে গ্যাং সংঘর্ষের তত্ত্ব পুলিশের
Next: বিচ্ছেদের জ্বালা সইতে না পেরে প্রাক্তনের স্ত্রীকে এইচআইভি ইঞ্জেকশন, অন্ধ্রপ্রদেশে পাকড়াও মহিলা-সহ ৪

সম্পর্কিত গল্প

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.