Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • এসআইআর শুনানির সময় বাড়ানোর আবেদন জেলাশাসকদের

এসআইআর শুনানির সময় বাড়ানোর আবেদন জেলাশাসকদের

Online Desk ফেব্রুয়ারি 6, 2026
sir.jpg

ওঙ্কার ডেস্কঃ রাজ্যে এসআইআর শুনানি শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু এখনও বেশ কয়েকটি জেলা শুনানিতে পিছিয়ে রয়েছে। অতিরিক্ত ৩-৪দিন সময় চেয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানালেন দক্ষিণ ২৪ পরগনা ও মালদহ-সহ বেশ কয়েকজন জেলাশাসক। এই আবেদন জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। শুনানির জন্য সময় বাড়ালে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশও পিছিয়ে দিতে হবে বলে মনে করছেন কমিশনের কর্তারা। সূত্রের খবর, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিও বেশ কিছু দাবি নিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছে।

এখনও পর্যন্ত ১ কোটি ৫১ লক্ষ ৯২ হাজার ৭৩৫ জনকে শুনানিতে ডেকেছে নির্বাচন কমিশন। কমিশনের দেওয়া তথ্য বলছে, এখনও প্রায় ২২ লক্ষ শুনানি বাকি রয়েছে। আবার এর মধ্যে ৮০ লক্ষের তথ্য যাচাই করা সম্ভব হয়েছে। প্রায় ৭২ লক্ষের তথ্য যাচাই বাকি। ৪৮ ঘণ্টার মধ্যে এই কাজ শেষ করা কার্যত অসম্ভব।

অন্যদিকে, আরও দুটো বিধানসভা, কার্শিয়াং ও মেটিয়াবুরুজে শুনানি ঢিমেতালে চলছে। সেখানে শুনানিতে গতি আনতে আরও ৫০ জন AERO নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। কমিশনের শীর্ষ কর্তাদের মতে,চ শুনানি শেষ না হলে সময়সীমা বাড়ানো ছাড়া উপায় নেই। সেখানে এদিকে সময় বাড়লে, ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কার্যত অসম্ভব।

Continue Reading

Previous: মুখ্যমন্ত্রীর এনে দেওয়া ইমামি ও চলে যাচ্ছে ইস্টবেঙ্গল থেকে
Next: জাতীয় নির্বাচনের আগে ঢাকার সঙ্গে গোপন বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে ওয়াশিংটনকে জোর ইউনূসের

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.